ইনস্টাগ্রামে একাউন্ট তৈরি করে টাকা ইনকাম করার সহজ নিয়মাবলী
ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করে খুব সহজেই টাকা ইনকাম করা যায় তা অনেকেই জানেন না?
তাই নতুনদের জন্য এই বিষয়ে সম্পূর্ণ গাইড এবং খুব সহজে ধাপে ধাপে সকল বিষয়বস্তু জানতে পারবেন। এবং কিভাবে টাকা ইনকাম করবেন তাও খুব সহজেই জানতে পারবেন।
পেজ সূচিপত্র: ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করে টাকা ইনকাম
- ভূমিকা
- কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবেন
- ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করার সহজ নিয়ম
- ইনস্টাগ্রাম একাউন্ট প্রফেশনাল করার নিয়ম
- নির্দিষ্ট একটি নিশ নির্বাচন করে কাজ করা
- প্রফেশনাল ভাবে প্রোফাইল তৈরি করা
- কনটেন্ট তৈরি করা
- ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার বাড়ানো
- ইনস্টাগ্রাম থেকে যেসব মাধ্যমে ইনকাম করা যায়
- যেসব ভুল করা যাবে না
- দ্রুত সফল হওয়ার উপায়
- শেষ মন্তব্য
ভূমিকা
আমরা সকলেই একটা জিনিসই জানি যে ইনস্টাগ্রামে শুধু ছবি ভিডিও দেখা যায় শেয়ার
করা যায় লাইক কমেন্ট ইত্যাদি করা যায়। কিন্তু আমরা অনেকেই জানিনা যে
ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা সম্ভব বা ইনকাম করা যায়। এখন আপনার মনে একটু প্রশ্ন
হতে পারে যে সত্যিই কি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে টাকা ইনকাম করা সম্ভব? আমার
উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব তবে এর জন্য একটু পরিশ্রম এবং সঠিক নিশ নিয়ে কাজ করতে
হবে তবে ইনকাম করা সম্ভব।
এখন বাংলাদেশে ইনস্টাগ্রামে জনপ্রিয়তা অনেক। তাই যারা অনলাইনে নিজের ক্যারিয়ার
গড়তে চান বা ফ্রিল্যান্সিং করতে চান অথবা নিজের ব্যবসা প্রচার করতে চান তাদের
জন্য ইনস্টাগ্রাম একটি দারুন সুযোগ। তবে শুধু ইনস্টাগ্রাম একাউন্ট খুললেই ইনকাম
হবে না। তার জন্য নিয়মিত কাজ করতে হবে এবং প্রয়োজনীয় সব কন্টেন্ট তৈরি করতে
হবে তবেই ধীরে ধীরে আপনার ইনকাম আসতে শুরু করবে।
আপনি কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন তা ধাপে ধাপে নিচে
উল্লেখ করা হলো।
কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করবেন
ইনস্টাগ্রাম বর্তমানে বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
এখানে সকলে বিভিন্ন ধরনের ছবি,ভিডিও এবং রিলস দেখে। কিন্তু অনেকেই জানে না যে
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়। ইনস্টাগ্রাম বিশ্বের একটি অন্যতম জনপ্রিয়
মাধ্যম তাই এখানে অসংখ্য মানুষ থাকে। তাই এটি একটি ভাল দিক হচ্ছে নতুনদের জন্য
অনেক কিছু সুযোগ তৈরি করার।
ইনস্টাগ্রামের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে শুরু করার জন্য কোন ধরনের বিনিয়োগের
প্রয়োজন হয় না। শুধু আপনার হাতে থাকা স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং ভালো
মানের কনটেন্ট তৈরির করতে পারলে আপনি কাজ শুরু করতে পারব।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনস্টাগ্রামে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা
তুলনামূলক অনেক সহজ। আপনি যদি নিয়মিত ভালো মানের কনটেন্ট প্রকাশ করতে পারেন এবং
আপনার অডিয়েন্স আপনার একটি ব্র্যান্ডর খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং আপনার এই
ব্র্যান্ডের মাধ্যম থেকেই ইনকাম সুযোগ তৈরি হবে।
ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করার সহজ নিয়ম
ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য সর্বপ্রথম আপনার একটি একাউন্টের প্রয়োজন
হবে।
আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন। তারপর গুগল প্লে স্টোরে সার্চবারে টাইপ
করবেন ইনস্টাগ্রাম লিখে। এরপর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটি আপনার ফোনে
ইন্সটল করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে একটি ইমেজের মাধ্যমে বিষয়টি
দেখানো হলো।
উপরের এই ইমেজ যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ঠিক এটা আপনার ফোনে ইন্সটল করবেন।
এরপর ওপেন করবেন তারপর আপনার একটি ইমেইল বা ফোন নাম্বার দিয়ে একটি নতুন একাউন্ট
খুলবেন। আশা করছি আপনারা সকলেই এসব যোগাযোগ অ্যাপ এ একাউন্ট খুলতে পারেন।
অ্যাকাউন্ট খোলার সময় আপনার সামনে অনেকগুলো নিশ আসবে আপনার পছন্দমত কিছু নিশ
নির্বাচন করবেন। আপনাদের বোঝানো স্বার্থে একটি উদাহরণ: মনে করেন আপনি প্রযুক্তি
নিয়ে কাজ করবেন তাহলে এই বিষয়টি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে তা মাথায় রেখে
নির্বাচন করুন। এবং সেই বিষয়ে সঙ্গে মিল রেখে আপনার একাউন্টটি তৈরি করতে হবে।
এবং একাউন্টটির নামও আপনার নিশ অনুযায়ী দিতে হবে।
এরপর আপনার একাউন্টের নিরাপত্তার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে
হবে। এবং আরো নিরাপত্তার জন্য টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। এই সবগুলো
কাজ ধাপে ধাপে করতে পারলে একটি ইনস্টাগ্রাম আইডি বা একাউন্ট তৈরি হয়ে যাবে।
ইনস্টাগ্রাম একাউন্ট প্রফেশনাল করার নিয়ম
আপনার একাউন্ট তৈরি পর্ব শেষ হলে । আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল অ্যাকাউন্ট এ
রূপান্তর করতে হবে। কারণ ব্যক্তিগত একাউন্ট ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ সুবিধা
পাওয়া যায় না। professional account ব্যবহার করলে আপনি পোষ্টের রিচ ইম্প্রেশন
ফলোয়ার এর তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে পারবেন। এগুলো ভবিষ্যতে
আপনার কনটেন্ট উন্নত করতে সাহায্য করবে।
আপনার অ্যাকাউন্টটি ব্যবসার কাজে ব্যবহার করতে চান তাহলে বিভিন্ন
ব্যবসায়িক টুল এবং যোগাযোগের সুবিধা আছে যা আপনার আয়ের সুযোগ আরও বৃদ্ধি করতে
সাহায্য করবে। তাই আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল একাউন্টে পরিবর্তন করতে
হবে।
নির্দিষ্ট একটি নিশ নির্বাচন করে কাজ করা
ইনস্টাগ্রামে সফল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন
করা।
একদিন প্রযুক্তি পরের দিন রান্না তারপর তিন খেলাধুলা এভাবে বিভিন্ন বিষয় নিয়ে
কাজ করলে আপনার অডিয়েন্স বিভ্রান্তি হয়। তাই আপনাকে যেকোনো একটি বিষয় নিয়ে
কাজ করতে হবে। এবং আপনার বাছাইকৃত ওই একটি বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে।
আপনাদের সুবিধার্থে কিছু জনপ্রিয় নিশ নিচে উল্লেখ করা হলো:
- প্রযুক্তি
- ভ্রমণ
- শিক্ষা
- রান্নাবান্না
- খেলাধুলা
- ফ্যাশন
- ইসলামিক শিক্ষা
ইত্যাদি এমন অনেক নিশ রয়েছে । আপনার পছন্দমত যেকোনো একটি জিনিস নিয়ে তার উপর
ভিত্তি করে কনটেন্ট তৈরি করে করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় আপনি যে বিষয়ের উপর
ভালো জানেন ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়ে কাজ করা।
প্রফেশনাল ভাবে প্রোফাইল তৈরি করা
প্রোফাইলে হচ্ছে আপনার প্রথম পরিচয়। তাই আপনার প্রোফাইল কে আকর্ষণীয় করতে হবে।
আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে আপনার একাউন্টের প্রোফাইল প্রফেশনাল হবে
কাস্টমাইজ করতে হবে তার জন্য একটি ব্র্যান্ড লোগো তৈরি করতে হবে। লোগো তৈরি করার
জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন। লোগো তৈরি করতে হবে কারণ এই লোগোর মাধ্যমে
আপনার ব্র্যান্ড টি পরিচিতি পেতে সাহায্য করবে। লোগো তৈরি হয়ে গেলে আপনার
প্রোফাইল পিকচারে সেই লোগোটি আপলোড করবেন।
প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে আপনার প্রোফাইলের বায়োতে সংক্ষেপে কিছু
লিখতে হবে এই ধরেন আপনি কি করেন কি ধরনের কনটন্ট প্রকাশ করেন এবং আপনার পরিচয়টি
বায়ুতে সংক্ষেপে লিখে দিতে পারেন।
যদি আপনার কোন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটির লিংক যুক্ত করবেন।
এছাড়াও যোগাযোগের জন্য আপনার ইমেইল অপশন চালু রাখবেন যাতে আপনার অডিয়েন্সরা
সহজে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।
কনটেন্ট তৈরি করা
ইনস্টাগ্রামে সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মানের কনটেন্ট তৈরি
করা। বর্তমান সময়ে শুধু সুন্দর ছবি পোস্ট করলেই সফল হওয়া যায় না। এমন কনটেন্ট
তৈরি করতে হবে যা দর্শকের কোনো সমস্যার সমাধান করে,নতুন কিছু শেখায় অথবা বিনোদন
দেয় এমন কনটেন্ট তৈরি করতে হবে।
কনটেন্ট তৈরি করার আগে আপনি কেমন দর্শকের জন্য ভিডিও তৈরি করছেন তা নির্ধারণ করতে
হবে। যেমন: আপনি যদি ভ্রমণ বিষয়ে কাজ করেন তাহলে আপনার কনটেন্টে টিপস
টিউটোরিয়াল,ছোট ছোট কৌশল এবং বাস্তব উদাহরণ থাকা প্রয়োজন।
ছবি বা ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভালো পরিষ্কার ছবি বা ভিডিও হতে হবে যেন
স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ ছবি বা ভিডিওর কোয়ালিটি ফুল এইচডি কোয়ালিটির হতে
হবে। নিম্নমানের কনটেন্ট মানুষ এড়িয়ে যায় তাই আপনাকে ভালো মানের কনটেন্ট তৈরি
করতে হবে।
ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার বাড়ানো
আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দ্রুত ফলোয়ার বৃদ্ধি করতে পারি যেসব কাজের
মাধ্যমে। কারণ ফলোয়ার বেশি থাকলে আপনার প্রতি অডিয়েন্সের ধারণা ভালো থাকবে এবং
আপনার ভিডিও ভাইরাল হতে সাহায্য করবে। ফলোয়ার বেশি থাকলে আপনার ব্র্যান্ড দ্রুত
পরিচিত হবে।
শুরুতেই আপনার নতুন একাউন্টে তেমন ফলোয়ার থাকবে না। তাই আপনি কখনোই ফলোয়ার
কিনার চিন্তা করবেন না এতে আপনার ব্র্যান্ড প্রমোশনে সমস্যা হতে পারে। বলার কিনলে
সাময়িক সংখ্যক বাড়লেও বাস্তবে কোন লাভ নেই। আপনি প্রতিদিন নিয়মিত মানসম্মত
কনটেন্ট প্রকাশ করুন এবং ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করুন। এতে ভিডিও ভাইরাল
হওয়ার সাথে সাথে আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে।
আপনার ভিডিওতে কেউ কমেন্ট করলে তার রিপ্লাই করুন এতে অডিন্সের মনোভাব আপনার প্রতি
সচ্ছল থাকে। আপনি যে পোস্ট করবেন তা স্টোরি তে ছাড়বেন। দ্রুত ফলোয়ার পাওয়ার
জন্য আপনি যে কাজটি করবেন তা হচ্ছে কোশ্চিন স্টিকার ব্যবহার হতে পারে এতে দর্শকের
মনে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৌতুহল থাকবে এতে আপনার ফলোয়ারো বৃদ্ধি
পাবে।
ইনস্টাগ্রাম থেকে যেসব মাধ্যমে ইনকাম করা যায়
ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার প্রধান উপায়:
১. ব্র্যান্ড প্রমোশন
আপনার ইনস্টাগ্রামে একাউন্টে যখন অসংখ্য ফলোয়ার হবে তখন বিভিন্ন কোম্পানি তাদের
পণ্য প্রচারের জন্য আপনাকে অর্থ দিয়ে হায়ার করবে। তাই এই পদ্ধতি তাদেরই কাজ
করবে যাদের একাউন্টে ভালো পরিমাণে ফলোয়ার রয়েছে।
২. অ্যাফিলিয়েট মার্কেটিং
কোন প্রতিষ্ঠানের পণ্য সেবা কোর্স ইত্যাদি প্রচার করে বিক্রি করতে পারলে যা কমিশন
পাওয়া যায় তাই ফিলিয়েট মার্কেটিং বলে। বর্তমান সময়ে এই অ্যাফিলিয়েট
মার্কেটিং খুবই জনপ্রিয়।এই কাজটি সঠিকভাবে করতে পারলে দীর্ঘ সময় ধরে ভালো ইনকাম
করা সম্ভব।
৩. নিজের পণ্য বিক্রি
আপনার যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তবে আপনি ইনস্টাগ্রাম এর মাধ্যমে বিক্রয়
করে ইনকাম করতে পারবেন।
যেমন ধরেন আপনার যদি কোন কোর্স বিক্রি করতে চান তাহলে এই বিষয়ে একটি ভিডিও তৈরি
করে ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। একটি মানুষজন দেখে আপনার কোর্সটি ক্রয় করবে।
এমনভাবে বিভিন্ন পণ্য ইত্যাদি জিনিসপত্র বিক্রয় করতে পারবেন।
ইত্যাদি বিষয়গুলো থেকে ইনকাম করা সম্ভব।
যেসব ভুল করা যাবে না
ইনস্টাগ্রামে কাজ শুরু করার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকে, যার কারণে
সঠিক ফলাফল পান না। এসব ভুল এড়াতে পারলে সফল হওয়া সম্ভব না অনেক বৃদ্ধি
পায়।
১. ফলোয়ার কেনা
অনেকেই দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য ফলোয়ার কিনে থাকেন।
কিন্তু এসব ফলোয়ার সাধারনত আনলিগাল হয়। তাই আপনার অ্যাকাউন্টটি সমস্যা হবে এবং
ইনকাম করার সম্ভব হবে না।
২. অনিয়মিত পোস্ট করা
এক সপ্তাহে অনেক পোস্ট করে পরে দীর্ঘদিন কিছুই পোস্ট করে না। ফলে এতে রিচ কমে
যায়। এবং অডিয়েন্সরা বিশ্বাস হারায়। তাই প্রতিদিন নিয়মিত সঠিক সময়ে ভিডিও
আপলোড করতে হবে।
৩. নিম্নমানের ছবি বা ভিডিও
আমরা অনেকেই ঝাপসা ছবি খারাপ অডিও বা কম মানের ভিডিও আপলোড করি। এতে অডিয়েন্সের
আগ্রহ কমিয়ে দেয়। তাই আমরা সব সময় চেষ্টা করব ভালো মানের ছবি বা ভিডিও পোস্ট
করার।
৪. কনটেন্ট কপি কর
আমাদের সকলের একটি কমন সমস্যা হচ্ছে অন্যের ভিডিও বা কনটেন্ট কপি করে আপলোড করা।
এই কাজ মোটেও করা যাবে না এতে আপনার একাউন্ট কি কপিরাইট খেতে পারে। তাই যতটুকু
সম্ভব নিজের যোগ্যতায় কনটেন্ট তৈরি করে আপলোড করা।
৫. কমেন্টের উত্তর না দেওয়া
আমরা সকলেই যখন ছবি বা ভিডিও আপলোড করি তখন অনেক অডেন্সরা তা দেখে কমেন্ট করে।
অনেকেই কমেন্টে প্রশ্ন করে থাকে তাই আপনাদের উচিত হবে সকল কমেন্টের রিপ্লাই
দেওয়া এতে আপনার রিচ বাড়বে এবং অডিয়েন্সের আগ্রহ বৃদ্ধি পাবে।
৬. প্রোফাইল অসম্পূর্ণ রাখা
প্রোফাইল ছবি বায়ো যোগাযোগ তথ্য এবং বিভিন্ন লিঙ্ক যুক্ত না করা। এতে আপনার
প্রফেশনাল প্রোফাইল দেখায় না এতে আপনার আইডি বা একাউন্টটি দিয়ে ইনকাম করা সম্ভব
হবে না। তাই এসব বিষয় মাথায় রেখে কাজ করা প্রয়োজন।
৭. ধৈর্য হারিয়ে ফেলা
সফল হতে সময় লাগে একদিনে কেউ সফল হতে পারেনা। এর জন্য প্রয়োজন অনেক ধৈর্য এবং
সাধনা। নিয়মিত প্রতিদিন কাজ করলে ভিডিও আপলোড করলে সফল হওয়া থেকে কেউ আটকাতে
পারবেনা। তাই ধৈর্য হারালে চলবে না সামনে এগিয়ে যেতে হবে।
ইত্যাদি এই সকল বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ইনকাম
করা সহজ হয়ে যাবে।
দ্রুত সফল হওয়ার উপায়
দ্রুত সফল হতে হলে ধৈর্য রাখাটা দরকার। ধৈর্যের পাশাপাশি নিয়মিত কাজ করা
প্রয়োজন। তাই ইনস্টাগ্রামে সফল হওয়ার জন্য আপনাকে প্রতিদিন ভালো মানের কনটেন্ট
প্রকাশ করতে হবে। একটি নির্দিষ্ট নিশে কাজ করতে হবে, আকর্ষণীয় ক্যাপশন লিখতে
হবে, কমেন্টের উত্তর দিতে হবে, নিয়মিত স্টোরি পোস্ট করতে হবে, রিসকে ভাইরাল করার
জন্য ভাইরাল হ্যাশ টগ ব্যবহার করতে হবে, ট্রেডিন এ যে বিষয়েটি ভাইরাল রয়েছে ওই
বিষয়টি নিয়ে কাজ করতে হবে অর্থাৎ ট্রেন্ডিন ফলো করতে হবে। উপকার মূলক কনটেন্ট
প্রকাশ করতে হবে, নিজের ব্র্যান্ড পরিচয় তৈরি করতে হবে, প্রোফাইল সুন্দর ও
ব্র্যান্ড সম্পূর্ণ রাখতে হবে, স্ক্যাম এড়িয়ে চলতে হবে, নিয়মিত নতুন নতুন
কনটেন্ট প্রকাশ করতে হবে, দশকের আস্থা অর্জন করতে হবে, দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে
কাজ করতে হবে, কখনো শর্টকাটের উপর নির্ভর করা যাবে না।
ইত্যাদি এসব বিষয়ে মাথায় রেখে কাজ করলে ইনস্টাগ্রাম আইডি থেকে খুব সহজেই ইনকাম
করা সম্ভব।
শেষ মন্তব্য
ইনস্টাগ্রাম থেকে সত্যিকার অর্থেই ইনকাম করা সম্ভব। তাই আপনার নির্বাচিত সঠিক নিশ
নিয়ে কাজ করতে হবে। মানসম্পন্ন ভিডিও করতে হবে। নিয়মিত কাজ করতে হবে। এবং ধৈর্য
রাখতে হবে। মনে রাখবেন একদিনে কখনো সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে
ধৈর্য পরিশ্রম এবং নিয়মিত কাজ এর মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। তাই আপনার নিশ
ঠিক রেখে কাজ করে যান তবে আপনি ইনকাম করতে সক্ষম হবেন। উপরের সকল বিষয়বস্তু যদি
আপনি বুঝে থাকেন তাহলে আপনি খুব সহজেই ইনিস্টাগ্রাম আইডি বা একাউন্ট তৈরি করে খুব
সহজেই ইনকাম করতে সক্ষম হবে। কোন বিষয়বস্তু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। এবং
কনটেন্টি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।



উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url