ওয়াইফাই ছাড়া ফোনে সিসিটিভি কানেক্ট করার সহজ উপায়

  ওয়াইফাই ছাড়া ফোনে সিসিটিভি কানেক্ট করবেন কিভাবে তা অনেকেই জানেন না। ওয়াইফাই ছাড়া ফোন এসিসিটিভি কানেক্ট করার বিষয়টি জানার জন্য অনেকেই আগ্রহী। তাই এই বিষয়টি আপনার গুরুত্ব দেওয়া অনেক প্রয়োজন। 

ওয়াইফাই ছাড়া ফোনে সিসিটিভি কানেক্ট করার সহজ উপায়

অনেকের ফোনেই ইন্টারনেট সংযোগ থাকে না। তাই তার জন্য আমরা চাই কিভাবে ওয়াইফাই ছাড়া সিসিটিভি ক্যামেরা কানেকশন করব। এই সকল বিষয়বস্তু বিস্তারিত নিচে উল্লেখ করা হলো। 

পেজ সূচিপত্র : ওয়াইফাই ছাড়া ফোনে সিসিটিভি কানেক্ট করার সহজ উপায় 

ওয়াইফাই ছাড়া সিসিটিভি ব্যবহার করার উপায় 

ওয়াইফাই ছাড়া সিসিটিভি ব্যবহার করা সম্ভব। তবে এটি নির্ভর করে আপনি কোন ধরনের সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছেন তার ওপর।

অনেক আধুনিক আইপি ক্যামেরা মোবাইল অ্যাপ থাকে। এই সুবিধার মাধ্যমে ক্যামেরা নিজে একটি ছোট ওয়ারলেস নেটওয়ার্ক তৈরি করে। এরপর মোবাইল ফোন সেই নেটওয়ার্কে যুক্ত করে সরাসরি ক্যামেরার ভিডিও দেখাতে সক্ষম হয়। 

এছাড়া ডিভিআর বা এনভিআর সিস্টেম ব্যবহার করলেও একই নেটওয়ার্কের সংযুক্ত হয়ে ইন্টারনেট ছাড়াই ক্যামেরা ফুটেজ দেখা সম্ভব। 

কোন ধরনের ক্যামেরা ওয়াইফাই ছাড়া ব্যবহার করা যায়

সকল সিসিটিভি ক্যামেরায় এই সুবিধা থাকে না। তাই কেনার আগে অবশ্যই দেখে বুঝে কিনতে হবে। নিচে কিছু বিষয় দেওয়া হলো এবং এ বিষয়গুলো দেখে নেওয়া উচিত। 
  • মোবাইল অ্যাপ সমর্থিত ওয়াইফাই আইপি ক্যামেরা 
  • হস্পট সাপোর্টেড স্মার্ট ক্যামেরা 
  • লেন পোর্ট যুক্ত আইপি ক্যামেরা 
  • টিভি আর বা এনভিআরভিত্তিক সিসিটিভি সিস্টেম 
  • পি টু পি সাপোর্টেড ক্যামেরা
যদি ক্যামেরার বক্সে অ্যাপ মোট, হটস্পট মোড অথবা লোকাল কালেকশন লেখা থাকে তাহলে সেটি সাধারণত ওয়াইফাই ছাড়াই ব্যবহার করা যাবে।

ওয়াইফাই ছাড়া সিসিটিভি কানেক্ট করতে কি কি প্রয়োজন

ওয়াইফাই ছাড়া সিসিটিভি ক্যামেরা কানেক্ট করতে সাধারণত যেই সব জিনিসের প্রয়োজন হয় তা নিচে উল্লেখ করা হলো যা অবশ্যই প্রয়োজনীয়। 

একটি অ্যাপ মোড বা আইপি ক্যামেরা 
একটি স্মার্টফোন 
ক্যামেরার অফিশিয়াল মোবাইল অ্যাপ 
ক্যামেরার পাওয়ার এডাপ্টার 
ডিভিআর বা এনভিআর 

এই সব কিছু আপনার থাকলে কয়েক মিনিটের মধ্যেই সিসিটিভি সংযোগ সম্পূর্ণ করতে পারবেন। 

মোবাইল অ্যাপ দিয়ে ফোনে সিসিটিভি কানেক্ট করার নিয়ম

সিসিটিভি ক্যামেরা  অ্যাপ মোডের হলে সবচেয়ে সহজে কানেক্ট করা সম্ভব হয়।
প্রথমে ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করতে হবে ক্যামেরা চালু হওয়া পর্যন্ত।
ক্যামেরা চালু হয়ে গেলে এরপর মোবাইলের ওয়াইফাই সেটিং এ যেতে হবে। সেখানে ক্যামেরার নামে একটি নতুন ওয়াইফাই নেটওয়ার্ক দেখা যাবে। সেই নেটওয়ার্কটি কানেক্ট করতে হবে।

এরপর ক্যামেরার অফিসিয়াল অ্যাপ এ প্রবেশ করতে হবে। অ্যাপ এ গিয়ে অ্যাড ডিভাইস নির্বাচন করতে হবে। অ্যাপ সংক্রিয়ভাবে ক্যামেরাটি সনাক্ত করবে। কানেকশন সম্পূর্ণ হলে মোবাইল থেকে লাইভ সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা যাবে। 

এই পদ্ধতিতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না কারণ ফোন ও ক্যামেরা সরাসরি একে অপরের সাথে কানেক্ট থাকে। 

মোবাইল হটস্পট ব্যবহার করেছি সিসিটিভি কানেক্ট করার পদ্ধতি 

যদি ক্যামেরা তার অ্যাপের এর মাধ্যমে কাজ না করে তাহলে মোবাইল হস্পট ব্যবহার করে সহজেই সিসিটিভি কানেক্ট করা যায়। 
প্রথমে একটি এন্ড্রয়েড মোবাইলের হটস্পট চালু করতে হবে। এরপর ক্যামেরা কে সেই হটস্পট এর সাথে কানেক্ট করতে হবে। অন্য একটি মোবাইল দিয়ে একই হটস্পট কানেক্ট করতে হবে। এরপর ক্যামেরার অ্যাপ খুলে দেখতে পাবেন সিসিটিভির লাইভ ফুটেজ। 

এই পদ্ধতিতে ক্যামেরা এবং মোবাইল থাকাই সহজেই কানেক্ট করা সম্ভব হয়। 

DVR/NVR দিয়ে ফোনে সিসিটিভি সংযোগ করার উপায়

অনেকের বাসা বাড়ি বা অফিসে টিভি আর অথবা এনভিআর ব্যবহার করে থাকেন। 

এক্ষেত্রে ডিভিআর কে একটি রাউটার অথবা সুইজের মাধ্যমে কানেক্ট করুন। এরপর মোবাইলকে একই নেটওয়ার্কের সাথে কানেক্ট করুন। ক্যামেরার অফিশিয়াল অ্যাপ বা সিএমএস সফটওয়্যার ডিভিআর যুক্ত করুন। এরপর খুব সহজেই সব ক্যামেরার লাইভ ভিডিও মোবাইলে দেখতে পাবেন।

লোকাল নেটওয়ার্কের এই সংযোগের জন্য ইন্টারনেটের কোন প্রয়োজন হয় না। 

ইন্টারনেট ছাড়া সিসিটিভি লাইভ ভিডিও দেখার নিয়ম

ইন্টারনেট ছাড়া কি সিসিটিভি লাইভ ভিডিও দেখা যায়? 
উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই দেখা যায়। তবে তার জন্য কিছু কথা রয়েছে। যদি মোবাইল এবং ক্যামেরা একই লোকাল নেটওয়ার্কের থাকে তাহলে লাইভ ভিডিও দেখা সম্ভব। 

কিন্তু আপনি যদি বাড়ির বাইরে থেকে ক্যামেরা দেখতে চান তাহলে অবশ্যই ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। 

অর্থাৎ- লোকাল নেটওয়ার্কের থাকলে ইন্টারনেট ছাড়াই লাইভ ভিডিও বা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা যায়। এবং দূরে কোথাও থেকে তা দেখতে চাইলে তার জন্য অবশ্যই ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। 

সিসিটিভি ব্যবহারের গুরুত্ব ও নিরাপত্তা 

সিসিটিভি নিরাপদ রাখতে কিছু বিষয় গুরুত্ব দেওয়া উচিত। 
  • ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে 
  • শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে 
  • ক্যামেরার ফ্রিরিম ওয়্যার নিয়মিত আপডেট করতে হবে 
  • অচেনা ব্যক্তি কে ক্যামেরার এক্সেস দেওয়া যাবে না 
  • ক্যামেরা নিরাপদ স্থানে স্থাপন করতে হবে 
  • প্রয়োজন ছাড়া রিমোট এক্সেস চালু রাখবেন না 
এই নিয়মগুলো অনুসরণ করে চললে আপনার সিসিটিভি আরো নিরাপদ থাকবে।

সিসিটিভির সাধারণত সমস্যা ও সমাধান

হঠাৎ করে যদি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা না যায় তাহলে ক্যামেরার রিস্টার্ট করতে হবে এবং অ্যাপ মোড চালু আছে কিনা তা দেখতে করতে হবে।

সিসিটিভি ফুটেজ ভিডিও যদি লোড না হয় তাহলে মোবাইল এবং ক্যামেরা অ্যাকুই নেটওয়ার্কে আছে কিনা তা যাচাই করতে হবে 

অ্যাপ কানেক্ট যদি না হয় তাহলে সঠিক অ্যাপ ব্যবহার করতে হবে এবং ক্যামেরার কিউআর কোড পুনরায় স্ক্যান করতে হবে। 

সিসিটিভি ক্যামেরার কানেক্ট পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ক্যামেরা ফেক্টর রিসেট করে নতুন করে সেটআপ করতে হবে। 

লেখক এর মন্তব্য

ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ ছাড়া ফোনে সিসিটিভি কানেক্ট করা বর্তমান সময়ে এটি কোন কঠিন বিষয় নয়। তাই আধুনিক প্রযুক্তির কারণে অ্যাপ মোড,মোবাইল হটস্পট এবং ডিভিআর এনভিআর এর মত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ক্যামেরার সঙ্গে মোবাইল সংযোগ এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ কানেক্ট করা যায় এবং লাইভ ভিডিও ফুটেজ দেখা যায়। আশা করি উপরে সকল বিষয়বস্তু আপনি পড়ে সকল কিছু বুঝেছেন।
কোন বিষয়বস্তু বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এই পোস্টটি যদি আপনার পড়ে ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url