মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন? মোবাইল স্লো হওয়ার কারণ, হ্যাং দূর করার কার্যকর উপায়, স্টোরেজ খালি করা, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা ইত্যাদি।
কি কি করলে সহজে আপনার ফোন বা মোবাইল হ্যাং করা বা স্লো হওয়া বন্ধ হবে তার সহজ বিষয় ও কার্যকর সমাধান জানুন।
পেজ সূচিপত্র: মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন
- ভূমিকা
- মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন
- ফোন রিস্টার্ট করুন
- অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
- স্টোরেজ পর্যাপ্ত খালি করুন
- মোবাইল ক্যাশ পরিষ্কার করুন
- মোবাইল আপডেট করুন
- ভাইরাস বা ক্ষতিকারক অ্যাপ
- দীর্ঘদিন ফোন বন্ধ না করা
- মোবাইল হ্যাং হওয়া বলতে কী বোঝায়
- মোবাইল হ্যাং করলে কি কি সমস্যা হয়
- শেষ কথা
ভূমিকা
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায়
অধিকাংশই মানুষের মোবাইল হ্যাং করে। কিন্তু মোবাইল হ্যাং হওয়ার জন্য আমরা
নিজেরাই দায়ী। কারণ বর্তমান সময়ে মোবাইল আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে বা
করছে। যেমন: পড়াশোনা, অফিসের কাজ, যোগাযোগ, ভিডিও দেখা এবং গেম খেলা ইত্যাদি এই
সকল বিষয়ে আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি। কিন্তু সবকিছু মোবাইল দিয়ে কাজ
করার ফলে মোবাইল ধীরে ধীরে কম কাজ করতে শুরু করে বা মোবাইল হ্যাং করে। ধরেন
যেকোনো অ্যাপ খুলতে সময় লাগা হঠাৎ স্ক্রিন আটকে যাওয়া ইত্যাদি বিষয়গুলোর
মোবাইল হ্যাং বোঝায়।
মোবাইল হ্যাং হওয়া একটি বিরক্তকর সমস্যা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটি খুব সহজ
কিছু নিয়ম মেনে কাজ করলে তা সমাধান করা সম্ভব। মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক
করবেন তা সবকিছু এই আর্টিকেলে সহজ উপায় গুলো ধাপে ধাপে জানতে পারবেন।
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন। এ বিষয়টি সাথে আমরা অনেকে পরিচিত কারণ এই
সমস্যার সম্মুখীন আমাদের প্রায়ই হতে হয়। ফোনের উপর অতিরিক্ত চাপ বা অতিরিক্ত
অ্যাপস রাখার কারণেও ফোন হ্যাং করে বেশি। তাই এ বিষয়টি আমাদের গুরুত্ব দেওয়া
উচিত।
মোবাইল হ্যাং করলে আমরা অনেকে মনে করি নতুন মোবাইল কেনার তাই এই চিন্তাধারা
থেকে ফিরে আসুন এবং জানুন কিভাবে আপনি মোবাইল হ্যাং এর সমাধান করবেন।
ফোন রিস্টার্ট করুন
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন তার সহজ সমাধান হচ্ছে ফোন রিস্টার্ট করা। এটি
সবচেয়ে সহজ এবং কার্যকর সমাধান।
আরও পড়ুন ঃ মোবাইল গরম হওয়া কমানোর কার্যকর উপায়
কারণ ফোন রিস্টার্ট করলে RAM পরিষ্কার হয় এবং অস্থায়ী সমস্যা দূর হয়।
তাই এটি একটি খুব সহজ মাধ্যমেই ফোনে রিস্টার্ট মাধ্যমে ফোন হ্যাং হওয়া বন্ধ হতে
পারে। অন্তত সপ্তাহে দুইবার ফোন রিস্টার্ট করা উচিত।
অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন
আপনার মোবাইলে যে সকল অ্যাপ অপ্রয়োজনীয় অর্থাৎ যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন
না। বেশি সকল অ্যাপ আনইন্সটল করে দিন।
এতে আপনার ফোনের স্টোরেজ খালি হবে,RAM এর ওপর চাপ কম পড়বে, ব্যাটারি
ব্যাকআপ ভালো দিবে, এবং আপনার মোবাইল ফার্স্ট কাজ করবে। তাই আপনার ফোনের
অপ্রয়োজনীয় অ্যাপ ডিলেট করলে মোবাইল হ্যাং হওয়া বন্ধ করা সম্ভব।
স্টোরেজ পর্যাপ্ত খালি করুন
স্টোরেজ আপনার ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের সর্বপ্রথম কাজ হবে
পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ ফাঁকা রাখার। সব সময় চেষ্টা রাখবেন অন্তত 20% থেকে 25%
স্টোরেজ খালি রাখা।
স্টোরেজ খালি রাখার জন্য যেগুলো ডিলিট করতে পারেন তা হলো। অপ্রয়োজনীয় ভিডিও,
বড় জিপিজি ফাইল, অপ্রয়োজনীয় whatsapp মিডিয়া, অপ্রয়োজনীয় ছবি, ইত্যাদি।
মোবাইল ক্যাশ পরিষ্কার করুন
নিয়মিত মোবাইল ক্যাশ পরিষ্কার করলে ফোনের গতি অনেক ক্ষেত্রে বেড়ে যায়। মোবাইল
ক্যাশ পরিষ্কার করার পদ্ধতি:
সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন এরপর অ্যাপসে যান তারপর অ্যাপস নেমে
যান তারপর স্টোরেজ তারপর কিলিয়ার ক্যাশ এ ক্লিক করুন। তবে আপনার মোবাইল ক্যাশ
পরিষ্কার হয়ে যাবে।
সতর্কবার্তা: ক্লিয়ার ক্যাশ ক্লিক আগে সতর্ক থাকুন, কারণ এখানে বিভিন্ন অ্যাপের
সংরক্ষিত তথ্য থাকে। তাই সবকিছু খেয়াল করে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন।
মোবাইল আপডেট করুন
আপনার মোবাইল হ্যাং থেকে রক্ষা করার জন্য মোবাইল আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ।
তাই আপনার ফোনে কোন আপডেট এসে থাকলে তা আপডেট করে নেবেন।
এতে আপনার মোবাইলের পারফরমেন্স বৃদ্ধি পাবে এবং মোবাইল হ্যাং বন্ধ হবে। ফোন বা
মোবাইল আপডেট করলে নতুনের মত কাজ করে তাই এটি একটি ভালো পদ্ধতি। তাই আপনার ফোনের
বা মোবাইলের আপডেট আসলে দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করবেন।
ভাইরাস বা ক্ষতিকারক অ্যাপ
আপনার ফোনে যদি কোন থার্ড পার্টি অ্যাপ থেকে থাকে তবে তা আনইন্সটল করুন। কারণ এ
অ্যাপ এর ফলে আপনার ফোন বা মোবাইল ধীরে ধীরে স্লো হতে শুরু করে।
আপনি যদি কোন অবিশ্বাস তো ওয়েবসাইট থেকে কোন অ্যাপ ইন্সটল করে তা আপনার মোবাইলে
ওপেন করেন এতে আপনার মোবাইল ধীর হয়ে যায় এবং ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে
পারে। তাই যেকোনো অ্যাপ বা সফটওয়্যার মোবাইলে ইন্সটল করার সময় অবশ্যই খেয়াল
রাখবেন।
দীর্ঘদিন ফোন বন্ধ না করা
আমরা অনেকেই আছি যারা নতুন ফোন কেনার পর থেকে একবারও ফোন পাওয়ার অফ বা রিস্টার্ট
করি না। এতে রেমে অপ্রয়োজনীয় ডেটা জমে গিয়ে পারফরম্যান্স কমতে শুরু করে।
এতে করে আপনার মোবাইল ধীর গতি হয়ে যায় এবং মোবাইল হ্যাং হওয়া শুরু করে। তাই
প্রতি সপ্তাহে একবার করে ফোন পাওয়ার অফ করতে হবে। তবে আপনার ফোন ফার্স্ট হবে এবং
মোবাইল আর হ্যাং করবে না।
মোবাইল হ্যাং হওয়া বলতে কী বোঝায়
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবে এতক্ষণে আপনারা জেনে গেছেন। কিন্তু এখন প্রশ্ন
হচ্ছে মোবাইল হ্যাং কেন হয় বা মোবাইল হ্যাং হওয়া বলতে কী বোঝায়?
যখন একটি মোবাইল স্বাভাবিক গতিতে কাজ করতে সক্ষম হয় না। বা যেকোনো অ্যাপ খুলতে
অনেক সময় নেই। স্ক্রিনে স্পর্শ করার পরও কোন সাড়া দেয় না অথবা মোবাইল ব্যবহার
করার সময় বারবার আটকে যায় তখন তাকে আমরা মোবাইল হ্যাক বলে থাকি। ফোনের উপর
অতিরিক্ত চাপের ফলে হ্যাং করে।
মোবাইল হ্যাং করলে কি কি সমস্যা হয়
আমরা শুরুতেই জেনে গেছি মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করব। এখন আমরা জানবো মোবাইল
হ্যাং করলে কি কি সমস্যা হয়। হ্যাং হওয়ার সাধারণ লক্ষ্যগুলো হলো:
ফোন ধীরে কাজ করে
মোবাইলে কোন কাজ করার সময় ফোন আটকে আটকে যায়
অ্যাপ চালু হতে বেশিক্ষণ সময় লাগে
গেম খেলার সময় ল্যাগ করে
মোবাইল স্ক্রিন কিছু সময়ের জন্য থেমে যাই
মোবাইল নিজে নিজেই বন্ধ হয়ে যায়
মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়
এইসব সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলো একদিনে তৈরি হয় না। দীর্ঘদিনের ব্যবহার
স্তরেজ ভরে যাওয়ার কারণে ধীরে ধীরে এই লক্ষণ গুলো দেখা দেয়। মোবাইল হ্যাং
হওয়ার প্রধান কারণ হচ্ছে টোরেজ পরিপূর্ণ হয়ে যাওয়া।
শেষ কথা: মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন
মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন। তাই ইতিমধ্যেই জেনে গেছেন। তাই উপরের দেওয়া
নির্দেশগুলো সঠিকভাবে পালন করতে পারলে আপনার মোবাইলের হ্যাং হওয়া বন্ধ হয়ে
যাবে। আমি সর্বোচ্চ খুব সহজভাবে কিভাবে মোবাইল হ্যাং বন্ধ করবেন মোবাইল ফাস্ট
করবেন তা খুব সংক্ষেপে এবং খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি
সকল বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এই নিয়ম অনুযায়ী কাজ করুন ভালো ফলাফল পাবেন। আর
কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এরকম পোস্ট আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন তথ্যবহুল
আর্টিকেল প্রকাশ করা হয়। আমার এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের
সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।


উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url