বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন

  বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন। বিদেশে ভ্রমণের ইচ্ছা আমাদের সবার আছে। কিন্তু ভ্রমণের কথা উঠলেই প্রথম চিন্তা আসে বাংলাদেশ থেকে কম টাকায় কোন দেশে যাওয়া যায়? অনেকে মনে করে থাকেন বিদেশে ভ্রমণ করতে অনেক টাকা খরচ হয়। আসলে এমন কিছু দেশ রয়েছে এই সব দেশে যেতে তুলনামূলক অনেক কম খরচেই যাওয়া যায়। 

বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন

বাংলাদেশের কাছাকাছি দেশগুলোতে যেতে তুলনামূলক কম খরচেই ভ্রমণ করা যায়। বাংলাদেশ থাকবেন, কোথায় খাবেন, কিভাবে খরচ কমানো যায়, যা কিভাবে পাবেন ইত্যাদি। এই সকল বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব।

সূচিপত্র: বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন

বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন

বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন। বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করা এখন তুলনামূলক অনেক সহজ এবং কম খরচে বিদেশে ভ্রমণ করা যায়। বিদেশে ভ্রমণ করার জন্য আপনি সঠিক পরিকল্পনা করতে পারলে আপনি খুব সহজেই বিদেশে কম খরচে ভ্রমন করতে পারবেন। 

কম খরচে বিদেশে ভ্রমণ করার জন্য বাংলাদেশের আশেপাশে দেশগুলোয় আপনার জন্য সবথেকে ভালো হবে। যেমন: ভারত, নেপাল, ভুটান, ইত্যাদি এই সকল দেশগুলোতে আপনি কম খরচেই ভ্রমণ করতে পারবেন।

আরও পড়ুন: সহজেই অনলাইনে আপনার পাসপোর্ট চেক করুন

 ভ্রমণ করার আগে কোথায় কিভাবে খরচ করবেন তা সকল কিছু আগে থেকেই জানা থাকলে আপনি কম খরচেই বিদেশে ভ্রমণ করা আপনার জন্য তুলনামূলক সহজ হবে। আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে কম টাকায় সুন্দর বিদেশ ভ্রমণ উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ থেকে কম টাকায় কোন কোন দেশে যাওয়া যায়

কম খরচে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্রথমে বাংলাদেশের কাছাকাছি দেশগুলো বেছে নেওয়া উত্তম। কারণ দূরের দেশে গেলে বিমানের ভাড়া বেশি পড়ে যায়। তাই কাছাকাছি দেশের ক্ষেত্রে স্থল পথ বা তুলনামূলক কম খরচের ফ্লাইট ব্যবহার করলে আপনার খরচ তুলনামূলক অনেক কম হবে। কম খরচে আপনি কোন কোন দেশগুলোতে যেতে পারবেন তা নিচে কিছু দেশের তালিকা দেওয়া হলো: 

কম খরচে আপনি যে সকল দেশগুলোতে যেতে পারবেন:

  • ভারত 
  • নেপাল 
  • ভুটান 
  • শ্রীলংকা 
  • মালয়েশিয়া 
ইত্যাদি এই সকল দেশগুলোতেই আপনি কম খরচে ভ্রমণ করতে যেতে পারবেন। এর মধ্যে ভারত, নেপাল ও ভুটান আপনাদের জন্য তুলনামূলক বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ হতে পারে। তবে আপনার ভ্রমণের উদ্দেশ্য ও সময় অনুযায়ী সবচেয়ে ভালো দেশটি নির্বাচন করা সম্ভব হবে।

কম খরচে কিভাবে ভারত ভ্রমণ করবেন

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি অন্যতম নিকটবর্তী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত অনেক বাংলাদেশী পর্যটকের কাছে জনপ্রিয়। কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং, দিল্লি, গ্যাংটক সহ বিভিন্ন ভ্রমণ করতে পারবেন। 
বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন
বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ভারতের কাছাকাছি শহরে গেলে যাতায়াত খরচ তুলনামূলক অনেক কম হবে। ভারতের ভ্রমণ করতে যাওয়ার জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে। পাসপোর্ট বানানো হয়ে গেলে আপনাকে ভিসার জন্য এপ্লাই করতে হবে। ভিসা পেয়ে গেলে আপনি খুব সহজে পার্শ্ববর্তী দেশ ভারতে ভ্রমণ করতে যেতে পারবেন। 

আরও পড়ুন: প্রতি সপ্তাহে ঘরে বসে ৪০০০ টাকা আয় করুন

এখন প্রশ্ন হচ্ছে আপনি ভারতে কিসের মাধ্যমে যাতায়াত করবেন। ভারতে যাওয়ার জন্য আপনি ট্রেন অথবা বাস যাতায়াতের জন্য বেছে নিতে পারেন। কারণ ট্রেন অথবা বাসে যাতায়াত করলে তুলনামূলক আপনার খরচ অনেক কম হবে। চলুন দেখা যাক ভারতে যাওয়ার জন্য আনুমানিক কত টাকা প্রয়োজন। 

ভারতে যেতে কত টাকা প্রয়োজন?

ভারতের ভ্রমণ করতে কত টাকা প্রয়োজন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কতদিনের জন্য ভ্রমণ করবেন, কোথা থেকে যাবেন, কোন শহরে থাকবেন তার উপর সম্পূর্ণ খরচ নির্ভর করবে। এরপরও আপনি কিসের মাধ্যমে যাতায়াত করবেন তার সঙ্গে নির্ভর করবে। এছাড়াও ভিসা, হোটেল,খাবার ও দর্শনীয় স্থান এবং ৩ থেকে ৫ দিনের ভ্রমণে গেলে সব মিলিয়ে প্রায় আনুমানিক ১৫ থেকে ৩০ হাজার টাকা লাগতে পারে। আপনার উপর ডিপেন্ড করে এই টাকার অংশটি কম বেশি হতে পারে।

কম খরচে কিভাবে নেপাল ভ্রমণ করবেন

বাংলাদেশের আরো একটা পার্শ্ববতী দেশ নেপাল। আমার মতে কম খরচে নেপাল ভ্রমণ আপনার জন্য খুবই আকর্ষণীয় হবে। কারণ পাহাড়ের সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের জন্য নেপাল বাংলাদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ হিসেবে বিবেচিত। নেপালের জনপ্রিয় পর্যটন স্থানের নাম হচ্ছে কাঠমান্ডু পোখাড়া, এবং নগরকোট ইত্যাদি এগুলোই নেপালের জনপ্রিয় পর্যটন গন্তব্য। 

নেপালের একটি বড় সুবিধা হল বাংলাদেশসহ এস এস এ এ আর সি দেশের নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা রয়েছে। নেপালের সরকারি ডিপার্টমেন্ট অফ ইমামিগ্রেশন এর তথ্য অনুযায়ী এস এ এ আর সি নাগরিকরা বছরে একবার সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ফ্রি ভিসা পাওয়ার সুবিধা পেতে পারেন। এ কারণে সঠিক পরিকল্পনা করলে নেপাল অনেকের জন্য কম খরচের বিদেশ ভ্রমণ এর কোন বিকল্প হতে পারে না।

নেপালে যেতে কত টাকা খরচ হবে? 

নেপাল ভ্রমণ করতে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। এরপরও আমি একটি ধারণা দিতে পারি আপনার কত টাকা আনুমানিক খরচ হতে পারে। ৪ থেকে ৫ দিনের ভ্রমণে গেলে আপনার বিমান ভাড়া হোটেল খাবার ও স্থানীয় যাতায়াত সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৪০ হাজার টাকা বা তার বেশিও লাগতে পারে।

কম খরচে কিভাবে ভুটানে ভ্রমণ করবেন

আপনি যদি পাহাড়, মেঘ, সবুজ প্রকৃতি এবং শান্ত পরিবেশ পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় গন্তব্য হচ্ছে ভুটান। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং প্রকৃতিতে ঢাকা। তাই আপনার যদি এই সকল বিষয় ভালো লেগে থাকে তাহলে আপনি ভুটান ভ্রমণ যেতে পারেন। ভুটানের জনপ্রিয় পর্যটন এলাকার নাম হচ্ছে: থিম্পু ,পারো এবং পুনাখা।

আরও পড়ুন: মোবাইল হ্যাং করলে কিভাবে ঠিক করবেন

বাংলাদেশী নাগরিকদের জন্য ভুটানের ভিসা সংক্রান্ত একটি সুবিধা আছে। ভুটানের ডিপার্টমেন্ট অফ এমামিগ্রেশন এর তথ্য অনুযায়ী বাংলাদেশী নাগরিকরা ভিসা এর জন্য যোগ্য। তবে তার জন্য আপনার পাসপোর্ট এর নূন্যতম ছয় মাসের বৈধতা থাকতে হবে এবং প্রবেশের অনুমোদন শেষ পর্যন্ত ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। 

ভুটান ভ্রমণ করতে কত টাকা লাগতে পারে? 

ভুটান ভ্রমণে কত টাকা লাগতে পারে তার সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। তবুও আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আনুমানিক একটি খরচের ব্যাখ্যা দিচ্ছি। ৪ থেকে ৫ দিনের ভ্রমণ যদি করতে চান তাহলে আনুমানিক প্রায় ২৫ থেকে ৪৫ হাজার টাকার মত লাগতে পারে। তবে একসাথে অনেকে গেলে তা খরচ অনেকটাই কমে আসবে।

কম খরচে কিভাবে শ্রীলংকা ভ্রমণ করবেন

শ্রীলংকা এখানে রয়েছে সমুদ্র, পাহাড়, চা বাগান এবং ঐতিহাসিক স্থাপনার জন্য শ্রীলংকা অত্যন্ত সুন্দর একটি পর্যটন দেশ হিসেবে বিবেচিত। আপনার যদি পাহাড় সমুদ্র চা বাগান এবং ঐতিহাসিক এই সকল বিষয় এর প্রতি আগ্রহ থাকে ভালো লাগে তাহলে শ্রীলংকা ভ্রমণ আপনার জন্য সর্বোত্তম হবে। শ্রীলংকার কিছু জনপ্রিয় জায়গার নাম হচ্ছে: কলম্ব, ক্যান্ডি, গোল, নোয়ারা এলিয়া ও বেনটোটা। 

তবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে বিমান ভাড়াটা তুলনামূলক একটু বেশি হয়। তাই কম দামের টিকিট পাওয়া গেলে ভ্রমণটি তুলনামূলকভাবে কম খরচেই সম্পূর্ণ করা সম্ভব হবে। 

শ্রীলংকার সরকারি ই টি এ পোস্টালের তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের নাগরিকদের জন্য পর্যটন ই টি এ এর নিয়ম ও কি প্রযোজ্য হবে। ২০২৬ সালের ২৫ শে মে থেকে ৪০টি দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের পর্যটন ই টি এ ফ্রি করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই প্রকাশিত তালিকায় বাংলাদেশের নাম নেই। তাই বাংলাদেশি সাধারণ পাসপোর্ট ধারীদের ভ্রমণের আগে বর্তমান ই টি এ নিয়ম ও প্রযোজ্য ফি সরকারি সাইটে যাচাই করা প্রয়োজন। 

শ্রীলঙ্কা ভ্রমণ করতে কত টাকা প্রয়োজন হবে? 

শ্রীলঙ্কা ভ্রমণ করতে কত টাকা প্রয়োজন হবে তা সম্পূর্ণ নির্দেশ করে আপনার চলাফেরার উপর। আমি ধারণা দেওয়ার জন্য একটি আনুমানিক খরচের বাজেট প্রকাশ করছি। ৪ থেকে ৫ দিনের ভ্রমণে বিমান ভাড়া, হোটেল, খাবার ও দর্শনীয় স্থান, যাতায়াত সহ প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা লাগতে পারে। 

কম খরচে কিভাবে মালয়েশিয়া ভ্রমণ করবেন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব তুলনামূলক কিছুটা দূরে হলেও আগে থেকে কম টাকায় বিমান টিকিট কাটলে আপনার খরচ তুলনামূলক কম হবে। মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটক স্থানে নাম হচ্ছে: কুয়ালালামপুর, লাংকাউই, এবং জেটিং হাইল্যান্ড।

আরও পড়ুন: চার্জ দিলে মোবাইল গরম হয় কেন

 বিশেষ করে শহর ভিত্তিক ভ্রমণ করলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে অনেক কম খরচে ঘোরাঘুরি করা যায়। মালয়েশিয়ায় যাওয়ার আগে বাংলাদেশী নাগরিকদের জন্য বর্তমান ভিসা ও প্রবেশের নিয়ম অবশ্যই সরকারি সূত্র থেকে যাচাই করে ধারণা নেওয়া প্রয়োজন। 

মালয়েশিয়া ভ্রমণ করতে কত টাকা প্রয়োজন হবে? 

মালয়েশিয়া ভ্রমণ করতে আনুমানিক কতটা খরচ হবে তা আপনি যদি ৪ থেকে ৫ দিনের জন্য বিমান ভাড়া হোটেল খাবার ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৬০ হাজার টাকা বা তার একটু বেশিও লাগতে পারে।

বিদেশ ভ্রমণের একটি ধারনামূলক বাজেট তালিকা

দেশ দর্শনীয় স্থান [ সম্ভাব্য ] বাজেট
ভারত শহর, কেনাকাটা, পাহাড় ১৫,০০০–৩০,০০০ টাকা
নেপাল পাহাড়, প্রকৃতি ২৫,০০০–৪০,০০০ টাকা
ভুটান পাহাড়, শান্ত পরিবেশ ২৫,০০০–৪৫,০০০ টাকা
শ্রীলঙ্কা সমুদ্র, প্রকৃতি ৩০,০০০–৫০,০০০ টাকা
মালয়েশিয়া শহর, আধুনিক পর্যটন ৩৫,০০০–৬০,০০০ টাকা

বিদেশ ভ্রমণ করতে কি কি কাগজপত্র লাগে

বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ যাওয়ার জন্য সাধারণত নিচে বিষয়গুলো প্রস্তুত রাখা প্রয়োজনীয়।
  • বৈধ পাসপোর্ট 
  • প্রয়োজনীয় ভিসা বা  ই টি এ 
  • বিমান / বাস / ট্রেনের টিকিট 
  • হোটেল বুকিং 
  • পর্যাপ্ত অর্থের প্রমাণ 
  • ভ্রমণ পরিকল্পনা 
  • প্রয়োজনীয় ছবি ও পরিচয় পত্র 
  • ট্রাভেল ইন্সুরেন্স (যদি প্রয়োজন হয়)
উদাহরণ হিসেবে ভারতের পর্যটন ভিসার ক্ষেত্রে সরকারি নির্দেশনায় পাসপোর্ট ছবি পরিচয় পত্র আর্থিক সক্ষমতার প্রমাণ এবং পেশাগত তথ্যের মতো কথা উল্লেখ করা রয়েছে। 

বিদেশ ভ্রমণ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ থেকে কম টাকায় কোন দেশে যাওয়া যায়?

বাংলাদেশ থেকে তুলনামূলক কম টাকায় ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালয়েশিয়া ভ্রমণ করা যায়। তবে এই সকল দেশের ভ্রমণ করতে যেতে হলে আলাদা আলাদা খরচ কমবেশি হতে পারে

বাংলাদেশ থেকে নেপাল যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে নেপাল যেতে প্রায় আনুমানিক ২৫ থেকে ৪০ হাজার টাকার মত লাগে।

বাংলাদেশ থেকে ভারতে যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে ভারতে যেতে প্রায় আনুমানিক 15 থেকে ত্রিশ হাজার টাকার মত লাগে।/p>

বাংলাদেশ থেকে কম খরচে বিদেশ যাওয়ার উপায় কি?

বাংলাদেশ থেকে কম খরচে বিদেশ যাওয়ার উপায় হচ্ছে আগে থেকেই টিকিট বুকিং করতে হবে অফ সিজনের ভ্রমণ করতে হবে কম টাকা হোটেল খুঁজতে হবে ইত্যাদি এই সকল বিষয়গুলো মেনে চললেই আপনি কম খরচে বিদেশ ভ্রমণ করতে পারবেন।

বিদেশ ভ্রমণের আগে কি কি প্রস্তুতি নিতে হবে?

বিদেশ ভ্রমণের আগে আপনাকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এরপর একটি ভিসা থাকতে হবে আগে থেকেই হোটেল বুকিং করলে তা ভালো এবং পর্যাপ্ত অর্থ এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে। ভ্রমণের আগে সবকিছু ঠিক আছে কিনা তা যাচাই-বাছাই করে নিতে হবে।


 শেষ কথা: বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশে ভ্রমণ করুন 

বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশ ভ্রমণ করুন। বাংলাদেশ থেকে কম টাকায় বিদেশ ভ্রমণ করা জন্য সঠিক পরিকল্পনা করলে কম খরচেই সুন্দর একটি ভ্রমণ করতে পারবেন। ভারত-নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালয়েশিয়া প্রত্যেকটির ই নিজস্ব সুবিধা আছে। 

আপনার বাজেট যদি কম হয় তাহলে প্রথমে কাছাকাছি দেশগুলোতেই যাওয়া আপনার জন্য ভালো হবে। মনে রাখবেন কম খরচে বিদেশ ভ্রমণের মূল রহস্য হলো আগে থেকে সঠিক পরিকল্পনা করা। আপনাদের বাজেট কত আছে সেটি গুরুত্বপূর্ণ না। টাকা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি যদি সঠিক জায়গায় সঠিকভাবে বুঝেশুনে টাকা খরচ করতে পারেন তবে আপনি কম খরচেই বিদেশ ভ্রমণ করতে সক্ষম হবেন। আশা করি কম খরচে কিভাবে এবং কোন কোন দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন এই সকল বিষয়বস্তু আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এবং এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

MD Masrafi
MD Masrafi
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও উপকারী আইটির ওনার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছর অভিজ্ঞতায় তিনি অনন্যদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।