অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করবেন? ঘরে বসে পাসপোর্ট অনলাইনের মাধ্যমে আপনার
পাসপোর্ট দেখুন। ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা সহজেই যাচাই করতে পারবেন।
পাসপোর্ট তৈরি হয়েছে কিনা অনলাইনে তা দেখুন। পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত
গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজেই জেনে নিন।
পাসপোর্ট চেক করতে কি কি তথ্য প্রয়োজন তা বিস্তারিত জানতে পারবেন। অনলাইনে
আপনার পাসপোর্ট দেখতে না পেলে কিভাবে তা খুঁজে পাবেন। অনলাইনে পাসপোর্ট চেক
করার পদ্ধতি ও ভুল তথ্য এবং প্রতারণা থেকে নিরাপদ থাকার প্রয়োজনীয় সকল
বিষয়বস্তু ধাপে ধাপে বিস্তারিত জানুন।
অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করবেন। পাসপোর্ট চেক করার জন্য সব সময় সরকারি ই
পাসপোর্ট পোটাল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। বাংলাদেশ সরকারের ই পাসপোর্ট অনলাইন
রেজিস্ট্রেশন পোর্টাল এই ওয়েবসাইটে সরাসরি অ্যাপ্লিকেশন স্টেটাস দেখার
সুব্যবস্থা রয়েছে।
অফিসিয়াল পাসপোর্ট চেক করার জন্য নিচের বাটনে ক্লিক করুন।
উপরের দেওয়া এই লিংকে ক্লিক করে আপনি
এমন একটি ফর্ম দেখতে পাবেন। আপনার সকল তথ্য দিয়ে এ ফরমটি পূরণ করে।আপনার আবেদন
সংক্রান্ত তথ্য দিয়ে বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন অর্থাৎ আপনার পাসপোর্ট
রিলেটেড সবকিছু দেখতে পাবেন। সরকারি পোর্টালের বর্তমান স্ট্যাটাস পেজে
অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখের পাশাপাশি নিরাপত্তার জন্য ক্যাপচা ব্যবহার
করা হয়েছে।
অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য কি কি প্রয়োজন
অনলাইনে আপনার পাসপোর্ট চেক করার জন্য সাধারণত দুটি তথ্য এর মধ্যে যেকোনো একটি
প্রয়োজন হবে। যে সকল তথ্য প্রয়োজন তা হলো: অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন
রেজিস্ট্রেশন আইডি। এই দুটি আইডির মধ্যে আপনার পছন্দমত যেকোন একটি মাধ্যমে আপনি
আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। এই দুইটির মধ্যে যে কোন একটি এবং আপনার জন্ম
তারিখ সঠিকভাবে দিয়ে চেকে ক্লিক করলে আপনি আপনার পাসপোর্টটি চেক করতে
পারবেন।
এপ্লিকেশন আইডি সাধারণত পাসপোর্ট এর আবেদন করার পর পাওয়া ডেলিভারি স্লিপে থাকে।
অন্যদিকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অনলাইনে আবেদন করার সময় পাওয়া তথ্যের মধ্যেই
থাকে। সরকারি ই পাসপোর্ট পোর্টাল এর স্ট্যাটাস চেক পেজে বর্তমানে অ্যাপ্লিকেশন
আইডি এবং জন্ম তারিখ দেওয়ার মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি চেক করতে পারবেন। তাই
পাসপোর্ট এর আবেদন করার পর আপনার ডেলিভারি স্লিপ এপ্লিকেশন আইডি নিরাপদে সংরক্ষণ
করে রাখবেন।
অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
এপ্লিকেশন আইডিতে পাসপোর্ট চেক করার সহজ নিয়ম হচ্ছে। আপনার কাছে যদি
অ্যাপ্লিকেশন আইডি থাকে তাহলে খুব সহজেই পাসপোর্ট এর আবেদন স্ট্যাটাস দেখতে
পাবেন। প্রথমে সরকারি ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওয়েবসাইটে প্রবেশ
করবেন। এরপর সেখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি লেখার ঘরে
আপনার অ্যাপ্লিকেশন আইডিটি লিখতে হবে। এরপর নির্ধারিত জায়গায় আপনার জন্ম তারিখ
দিতে হবে। জন্ম তারিখ সাধারণত দিন/মাস/বছর এভাবে দিতে হবে। তারপর নিরাপত্তার জন্য
ক্যাপচা পূরণ করতে হবে।
ক্যাপচা সম্পন্ন করে স্ট্যাটাস দেখার অপশনে ক্লিক করতে হবে। সঠিক তথ্য দিলে আপনার
আবেদনের বর্তমান অবস্থা আপনি দেখতে পাবেন। এখন আপনি ভাবতে পারেন অ্যাপ্লিকেশন
আইডি কোথায় পাবেন? এটি নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। সরকারি এফ এ কিউ
অনুযায়ী এনরোলমেন্ট এর পর পাওয়া ডেলিভারি স্লিপে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া
থাকে।
অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে পাসপোর্ট চেক করা
আপনার কাছে যদি এপ্লিকেশন আইডি না থাকে তাহলে চিন্তা কোন কারণ নেই। কারণ অনলাইন
রেজিস্ট্রেশন আইডির মাধ্যমেও আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।
এর জন্য আপনাকে সরকারি এপ্লিকেশন স্ট্যাটাস পেজে গিয়ে ও আইডি নির্বাচন বা
সংশ্লিষ্ট ঘরে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি লিখবেন। এরপর আপনার জন্ম তারিখ
সঠিকভাবে দিবেন। তথ্য সঠিক হলে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।
অনলাইনে আবেদন করার সময় পাওয়া অনলাইন রেজিস্ট্রেশন আইডি যেন না হারায় তার
প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট এর আবেদন স্ট্যাটাস চেক করার সময় শুধু অ্যাপ্লিকেশন আইডি বা
রেজিস্ট্রেশন আইডি যথেষ্ট না। সরকারি স্ট্যাটাস চেক পেজে আপনার কাছে জন্ম তারিখ ও
চাওয়া হয়। এটি আপনার তথ্য যাচাই এর একটি অংশ হিসেবে কাজ করে। তাই জন্ম তারিখ
দেওয়ার সময় আপনার আবেদনপত্রে যে জন্ম তারিখ ব্যবহার করেছেন তা সঠিকভাবে
যাচাই-বাছাই করে দিতে হবে। জন্ম তারিখ ভুল দিলে সঠিক আবেদন খুঁজে পাওয়া যায়
না।
তাই এই জন্ম তারিখ এটির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারিখ ভুল দিলে আপনার
পাসপোর্ট এর আবেদন স্ট্যাটাস চেক করার সময় ইউরো আসতে পারে। তাই অবশ্যই জন্ম
তারিখ দিয়ে পাসপোর্ট চেক করার সময় আপনার সঠিক জন্ম তারিখটি দিয়ে চেক এ ক্লিক
করবেন। তাহলে আপনি আপনার পাসপোর্ট সঠিক ভাবে দেখতে সক্ষম হবেন।
পাসপোর্ট স্ট্যাটাসের বিভিন্ন তথ্য জানুন
অনলাইনে পাসপোর্ট চেক করার পর বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে।
স্ট্যাটাসে ইংরেজি শব্দ দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু প্রতিটি
স্ট্যাটাসের আলাদা অর্থ রয়েছে। যেমন:
আবেদন এখনো সম্পন্ন হয়নি :
যদি আপনার আবেদনে এমন লেখা দেখায় যে অনলাইন আবেদন এখনো সম্পন্ন হয়নি তাহলে বুঝে
নিতে হবে আবেদন প্রক্রিয়ায় কোন এক অংশে ভুল হয়েছে অথবা এখনও শেষ হয়নি।
বায়োমেট্রিকের জন্য যেতে হবে :
কিছু ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট
সম্পূর্ণ করতে বলা হতে পারে। অর্থাৎ অনলাইনে আবেদন করলেই পুরো প্রক্রিয়াশীষ হয়
না প্রয়োজনীয় ধাপ অনুযায়ী পাসপোর্ট অফিসে যাওয়া লাগতে পারে।
আবেদন প্রক্রিয়াধীন :
এই ধরনের স্ট্যাটাস এর অর্থ হলো আপনার আবেদনের কাজ চলমান রয়েছে। তাই আবেদন করার
সাথে সাথেই যে আপনি আপনার কাঙ্খিত পাসপোর্টটি হাতে পাবেন এই ধারণাটি ভুল।
পাসপোর্ট প্রস্তুত :
আবেদন প্রক্রিয়ার প্রয়োজনীয় ধাপ শেষ হলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার স্ট্যাটাস
দেখা যেতে পারে। তখন ডেলিভারি বা সংগ্রহের বিষয়ে আপনার আবেদন সংক্রান্ত
নির্দেশনা অনুসরণ করতে হবে।
পাসপোর্ট তৈরি হয়েছে কিনা তা জানার উপায়
পাসপোর্ট তৈরি হয়েছে কিনা তা জানতে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে সরকারি ই
পাসপোর্ট পোস্ট পোস্টালের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ব্যবহার করা। আপনার
অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে স্ট্যাটাস চেক
করুন সেখানে আবেদনের বর্তমান কাজ কতটুকু হয়েছে তা দেখতে পাবেন। তবে মনে রাখবেন
স্ট্যাটাস এর পরিবর্তন সবসময় একই সময় সবার ক্ষেত্রে হয় না। আবেদন প্রক্রিয়া
অফিস ডেলিভারি পদ্ধতি এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ের ওপর সময় নির্ভর করে।
তাই একটি নির্দিষ্ট সময় ধরে একই স্ট্যাটাস থাকলে অযথা নতুন আবেদন করার কোন
প্রয়োজন নেই। আবার তার জন্য অন্য কোন ব্যক্তিকে টাকা দেওয়ার কোন প্রয়োজন নেই
এটি প্রতারণার ফাঁদ হতে পারে। নির্দিষ্ট সময় ধরে আপনার স্ট্যাটাসের পরিবর্তন
দেখা না গেলে কিছু দিন অপেক্ষা করুন।
পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে কিভাবে জানবেন
পাসপোর্টে আবেদন স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন আবেদন কোন পর্যায়ে আছে।
পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর আপনার নির্ধারিত ডেলিভারি বা সংগ্রহ সংক্রান্ত
নির্দেশনা অনুসরণ করতে হবে।
আপনার আবেদনের সময় দেওয়া তথ্য ডেলিভারি স্লিপ এবং সরকারি পোস্টালে থাকা
নির্দেশনা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। বিশেষ করে পাসপোর্ট সংগ্রহের সময়
প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা জরুরী। সরকারি ই পাসপোর্ট পোষ্টারে পাসপোর্ট
এনরোলমেন্ট ও সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রকাশ করা হয়।
পাসপোর্ট স্ট্যাটাস না দেখতে পেলে কি করবেন
অনলাইনে পাসপোর্ট চেক করার সময় অনেকের তথ্য পাওয়া যায় না বা একই স্ট্যাটাস
দীর্ঘদিন দেখানোর মতো সমস্যা হতে পারে।
এক্ষেত্রে প্রথমে নিচের বিষয়গুলো পরীক্ষা করুন:
এপ্লিকেশন আইডি সঠিকভাবে লিখেছেন কিনা
ও আই ডি সঠিকভাবে লিখেছেন কিনা
জন্ম তারিখ সঠিকভাবে লিখেছেন কিনা
কোন সংখ্যা বা অক্ষর বাদ গেছে কিনা
সরকারি ওয়েবসাইট ব্যবহার করছেন কিনা
সঠিকভাবে ক্যাপচা পূরণ করেছেন কিনা
কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন
একাধিকবার চেষ্টা করলেও সমস্যা থাকলে সরকারি ই পাসপোর্ট পোস্ট পোস্টালের সাথে
যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমস্যা জানাতে পারেন। সরকারি পোস্টালের কন্টাক্ট পেজে
অ্যাপ্লিকেশন আইডি, আপনার নাম, আপনার ইমেইল এড্রেস, এবং সমস্যার বিবরণ দিবেন।
পাসপোর্ট আবেদনে ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন
আবেদন করার পর নিজের তথ্য কোন ভুল আছে কিনা তা চোখে পড়লে ভয় পাওয়ার কোন
প্রয়োজন নেই। তবে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসকে জানানো প্রয়োজন।
সরকারি ই পাসপোর্ট এফ এ কিউ অনুযায়ী, আবেদন জমা দেওয়ার পর তথ্য ভুল হলে
অ্যাপ্লিকেশন সামারি নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।
প্রয়োজন অনুযায়ী জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন বা আগের পাসপোর্ট সহ সঠিক
তথ্যের প্রমাণ দেখাতে হবে। তাই ভুল তথ্য সংশোধনের জন্য কোন দালাল বা অপরিচিত
ব্যক্তির ওপর নির্ভর না করে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করায়
নিরাপদ।
প্রতারণা থেকে কিভাবে দূরে থাকবেন
পাসপোর্ট সংক্রান্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনলাইনে পাসপোর্ট চেক করার
সময় সতর্ক থাকা প্রয়োজন। বর্তমান সরকারি সতর্কবার্তায় বলা হয়েছে, ই পাসপোর্ট
এর তথ্য সংশোধন বা সমস্যার সমাধানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা
দেওয়া যাবে না। সি পরিষদের ক্ষেত্রেও শুধু অনুমোদিত পদ্ধতি ব্যবহার করা কথা বলা
হয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি সতর্কবার্তা অনুযায়ী ই পাসপোর্ট
কর্তৃপক্ষ এসএমএসের মাধ্যমে কোন লিংক পাঠায় না।
অফিসিয়াল ই পাসপোর্ট এসএমএস ই পাসপোর্ট বিডি নাম থেকে পাঠানো হয়। অন্য কোন নাম
বা নাম্বার থেকে সন্দেহজনক লিংক এলে সেটিকে এড়িয়ে চলায় নিরাপদ। তাই গুগল বা
ফেসবুকে পাওয়া অপরিচিত ওয়েবসাইট আপনার অ্যাপ্লিকেশন আইডি জন্ম তারিখ বা
ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিবেন।
পাসপোর্ট এর বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর
অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করবো?
অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য বাংলাদেশের ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেটাস পেজে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি অথবা জন্ম তারিখ দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করার মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি চেক করতে পারবেন।
পাসপোর্ট চেক করতে কি কি লাগে?
অনলাইনে পাসপোর্ট চেক করতে সাধারণত অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ প্রয়োজন হবে।
এপ্লিকেশন আইডি নাম্বার কোথায় পাবো?
পাসপোর্ট এর এনরোলমেন্ট সম্পূর্ণ করার পর যে ডেলিভারি স্লিপ দেওয়া হয় ওই ডেলিভারি স্লিপে অ্যাপ্লিকেশন আইডি থাকে। তাই এই অ্যাপ্লিকেশন আইডিটা নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন।
পাসপোর্ট তৈরি হয়েছে কিনা তা অনলাইনে কিভাবে জানবো?
পাসপোর্ট তৈরি হয়েছে কিনা তা জানার জন্য সরকারি ওয়েবসাইট ই পাসপোর্ট এপ্লিকেশন স্ট্যাটাস এই পেজে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার জন্ম তারিখ দিয়ে স্ট্যাটাস চেক করলে আবেদনের বর্তমান কতটুকু কাজ হয়েছে তা জানা যায়। স্ট্যাটাস অনুযায়ী পাসপোর্ট তৈরি হয়েছে কিনা তা বোঝা সম্ভব।
পাসপোর্ট চেক করতে কি কোন টাকা লাগে?
না। পাসপোর্ট চেক করতে কোন প্রকার টাকা-পয়সা লাগে না। এই বিষয়ে আপনাদের গুরুত্ব দেয়া উচিত। কোন অপরিচিত লোক ব্যক্তির কাছে কোন প্রকার টাকা দেবেন না। এসব বিষয় থেকে সতর্ক থাকুন।
শেষ কথা: অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করবেন
অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করবেন। আশা করি সকল বিষয়বস্তু বুঝতে পেরেছেন।
বর্তমানে অনলাইনে পাসপোর্ট চেক করা খুবই সহজ। আপনার কাছে এপ্লিকেশন আইডি বা
অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং জন্ম তারিখ থাকলে সরকারি ই পাসপোর্ট পোস্ট
পোস্টালের ওয়েবসাইটে প্রবেশ করে আমার দেখানো ধাপ অনুসরণ করে আবেদনের বর্তমান
অবস্থা দেখতে পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাসপোর্ট চেক করার সময় সব সময় সরকারি ওয়েবসাইট
ব্যবহার করতে হবে।
আপনার পাসপোর্ট আবেদনের কোন সমস্যা হলে অপরিচিত ব্যক্তির
মাধ্যমে তার সমাধান করার থেকে দূরে থাকতে হবে। ইত্যাদি এই সকল নিয়ম অনুসরণ করে
চললেই খুব সহজেই আপনি অনলাইনে আপনার পাসপোর্ট এর আবেদন পত্র দেখতে পাবেন। আশা করি
সকল বিষয়বস্তু তে পেরেছেন। আমার এই পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার
বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্ট পড়ার
জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও উপকারী আইটির ওনার।
তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
৫ বছর অভিজ্ঞতায় তিনি অনন্যদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।
উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url