একটানা কম্পিউটারে কাজ করার পর চোখের যত্ন কিভাবে নিবেন দেখুন

   একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম। একটানা কম্পিউটারে কাজ করলে চোখের ওপর অনেক চাপ পড়ে এবং চোখ ঝাপসা হয়ে যায়। তাই কম্পিউটারে কাজের সময় চোখের যত্ন নেওয়া জরুরী। 

কম্পিউটারে-কাজ-করলে-চোখের-যত্ন-নেওয়ার-নিয়ম

চোখের যত্ন নেওয়ার সহজ নিয়ম বিরতি নেওয়ার কৌশল ও চোখের সুস্থ রাখার কার্যকর টিপস এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। 

সূচিপত্র: একটানা কম্পিউটারের কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম 

একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম

একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম। আমরা প্রতিদিন পড়াশোনা চাকরি ফ্রিল্যান্সিং এবং অনলাইন এর বিভিন্ন কাজের কারণে অনেক সময় ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করি। কিন্তু একটানা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। চোখে জ্বালাপোড়া পানি পড়া শুষ্কতা এবং ঝাপসা এই সকল ধরনের সমস্যা হয়। 

তাই কম্পিউটারে কাজ করার পাশাপাশি চোখের যত্ন নিতে হবে। কাজের মাঝে নিয়মিত ছোট বিরতি নিতে হবে এক ভাবে কম্পিউটারের স্ক্রিনে না তাকিয়ে মাঝে মাঝে অন্যদিকে তাকাতে হবে তাহলে চোখের চাপ কমবে। কম্পিউটারের স্ক্রিনের আলো কম রাখলে চোখের অতিরিক্ত চাপ পড়ে না। খুব বেশি অন্ধকার ঘরে বসে কম্পিউটার ব্যবহার করা যাবে না। 
চোখ সুস্থ মনে হলে বারবার চোখ টিপ টিপ করতে পারে। পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ঘুম চোখের জন্য অনেক কার্যকারী। কম্পিউটারে কাজ করার সময় সঠিকভাবে বসা এবং স্ক্রিনের অবস্থান সঠিক রাখতে হবে। দীর্ঘ সময় কাজ করলেও চোখকে বিশ্রাম দিতে হবে এ বিষয়ে অবহেলা করা যাবে না। 

চোখে বারবার ব্যথা ঝাপসা দেখা বা অন্য যেকোনো অস্বাভাবিক সমস্যা হলে দেরি না করে অতি তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছোট ছোট এসব অভ্যাস নিয়মিত মেনে চললে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করার সময় চোখে ক্ষতি কমানো যাবে। 

ব্লু লাইট প্রোটেক্ট গ্লাস ব্যবহারের সুবিধা

ব্লু লাইট প্রোটেক্ট ক্লাস ব্যবহারের সুবিধা। সারাদিন কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের সামনে বসে থাকলে বা কাজ করলে চোখে একটি সময় অস্বস্তি লাগে, চোখ ভারী লাগে ক্লান্তি জ্বালাপোড়া এবং রাতে ঘুমানোর আগে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে অস্বস্তি লাগে। এসব সমস্যা সকলেরই হয়। এসব সমস্যা দূর করার জন্য ব্লু লাইট প্রোটেক্ট গ্লাস ব্যবহার করা ভালো। 
চশমা লেন্সে বিশেষ ফিল্টার বা আবরণ থাকে যা স্ক্রিন থেকে আসা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো কিছুটা কমাতে সাহায্য করে। কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করার সময় ব্লু লাইট প্রোটেক্ট গ্লাস ব্যবহার করলে স্ক্রিন দেখতে তুলনামূলক আরামদায়ক লাগে। বিশেষ করে রাতে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলে অস্বস্তি বা অতিরিক্ত উজ্জ্বলতার অনুভূতি কিছুটা কম মনে হয়। শুধু চশমা ব্যবহার করলেই যে চোখের সব ধরনের সমস্যা দূর হবে এই কথাটি সঠিক না। 

অনেকে মনে করেন ব্লু লাইট প্রোটেক্ট গ্লাস চোখের ক্লান্তি পুরোপুরি দূর করে। কিন্তু বাস্তবে চোখের ক্লান্তির পেছনে শুধু নীল আলো দায় না। দীর্ঘ সময় একই দূরতে তাকে থাকা চোখের পলক কম ফেলা স্ক্রিনের অতিরিক্ত আলো ঘুমের ঘাটতি এবং পর্যাপ্ত বিরতি না নেওয়ার জন্য চোখের অস্থিরতা কাজ করে। তাই চশমার পাশাপাশি স্ক্রিন ব্যবহারের একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম অভ্যাস সঠিকভাবে ব্যবহার করতে হবে। 

আরেকটি বিষয় হচ্ছে রাতে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার ঘুমের অস্বাভাবিক ছন্দে প্রভাব ফেলে। তাই বিশেষ করে ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করবেন না। প্রয়োজন হলে ডিভাইসের নাইট মোড বা আই কম্ফোর্ড মোড চালু করে স্কিন ব্যবহার করবেন। এতে করে আপনার কাছে রাতে স্ক্রিন দেখা আরামদায়ক হবে। 

স্ক্রিন টাইম কমানোর প্র্যাকটিক্যাল সহজ উপায়

স্ক্রিন টাইম কমানোর প্র্যাকটিক্যাল উপায়। বর্তমান সময়ে আমরা মোবাইল কম্পিউটার ও ল্যাপটপ বিভিন্ন কাজে প্রতিদিন ব্যবহার করি। পড়াশুনা অফিসের কাজ ফ্রিল্যান্সিং বিনোদন এইসব কিছুর সঙ্গেই স্ক্রিন জড়িয়ে আছে। তাই হঠাৎ করে স্ক্রিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব না। তাই স্ক্রিন টাইম কমানোর জন্য কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। 

প্রথমে শেয়ার করবেন দিনের সবচেয়ে বেশি সময় কোন কাজে বেশি স্ক্রিন ব্যবহার করেন। আমরা অনেক সময় প্রয়োজনীয় কাজের থেকে অকারণে ফেসবুক ইউটিউব শটস ও রিলস দেখতেই বেশি সময় পার করে ফেলি। তাই মোবাইলের স্ক্রিন টাইম অপশন থেকে প্রতিদিন কত ঘন্টা স্ক্রিন ব্যবহার করছেন তা দেখে নিবেন। কোন সময় কোন কাজে কত ঘন্টা স্ক্রিনের পিছে ব্যয় করছেন তা জানতে পারলে স্ক্রিন নিয়ন্ত্রণ করা সহজ হবে। 

একটি কার্যকর পদ্ধতি হচ্ছে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে রাখা। বারবার মেসেজ ভিডিও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন আসলে স্বাভাবিকভাবেই ফোন হাতে নেওয়ার ইচ্ছে হয়। প্রয়োজনীয় আরেকটি অ্যাপ ছাড়া বাকি নোটিফিকেশন বন্ধ রাখলে অকারণে ফোন চেক করার অভ্যাসটা কমে আসবে।

কাজ করার সময় এবং পড়াশোনার সময় ফোনটি হাতের কাছে না রাখাটাই ভালো। আপনি যে জায়গাতে কাজ করছেন বা যেখানে বসে পড়াশোনা করছেন সেখান থেকে ফোনটি একটু দূরে রাখাটাই ভালো হবে। চোখের সামনে ফোন থাকলে ফোন হাতে নেওয়ার আকর্ষণটা বেড়ে যায়। তাই কাজ বা পড়াশোনা করার সময় ফোন হাতে নাগালের বাইরে রাখাই উত্তম। একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম, এছাড়াও খাবার খাওয়ার সময় পরিবারের সাথে কথা বলার সময় এবং ঘুমানোর আগে ফোন ব্যবহার না করার নিয়ম তৈরি করলে ধীরে ধীরে স্ক্রিন টাইম কমতে শুরু করবে।

আরও পড়ুনঃ ওয়াইফাই ছাড়া ফোনে সিসিটিভি কানেক্ট করার সহজ উপায় 

শুধু ফোন কম ব্যবহার করলেই হবে না, এর পরিবর্তে বিকল্প কাজও করতে হবে। অবসর সময়ে বই পড়া হাঁটাহাঁটি করা পরিবারের সাথে গল্প করা বাইরে কিছুটা সময় কাটানো এবং নিজের কোন শখের কাজে মন দিলে স্ক্রিন টাইম কমানো যাবে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় মেনে দেখা ভালো। যেমন বিনোদনের জন্য ফেসবুক রিলস ভিডিও দেখবেন ২০ থেকে ৩০ মিনিট ঠিক এমন ভাবে সময় গুলো ভাগ করে নিলে স্কিনটাইম কমানো সহজ হবে।

একদিনেই স্কিন টাইম কমে ফেলা সম্ভব না। তার জন্য ধীরে ধীরে অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে সময় মেনে কাজ করতে হবে এবং যতটা সম্ভব অপ্রয়োজনে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি এসব ব্যবহার থেকে বিরত থাকতে হবে। 

ডার্ক মোড ব্যবহার করলে চোখের উপকারিতা কি

ডার্ক মোড ব্যবহার করলে চোখের উপকারিতা। রাতে বা কম আলোতে মোবাইল কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করার সময় উজ্জ্বল সাদা আইসক্রিম অনেকের চোখে বেশ অস্বস্তি সৃষ্টি করে। এমন অবস্থায় ডার্ক মোট ব্যবহার করলে স্ক্রিনের উজ্জ্বলতা কম হয় এবং দীর্ঘ সময় স্ক্রিন দেখার সময় চোখে আরাম পাওয়া যায়। বিশেষ করে যারা রাতে বেশি সময় ধরে কাজ করে বা ফোন দেখে তাদের জন্য ডার্ক মোড একটি আরামদায়ক ডিসপ্লের সেটিং। 

ডার্ক মোডের সবচেয়ে সহজ সুবিধা হলো স্ক্রিনে উজ্জ্বল সাদা অংশের পরিমাণ কমিয়ে দেয়। অন্ধকার পরিবেশে হঠাৎ খুব উজ্জ্বল স্ক্রিন চোখে বেশি তীব্র মনে হয়। ডার্ক মোড চালু করলে ব্যাকগ্রাউন্ড সাধারণত কালো বা গারো রঙের হয় এবং লেখাগুলো তুলনামূলক হালকা থাকে। ফলে রাতে স্ক্রিনের আলো অনেকের কাছে কম বিরক্তি লাগে। 
একটানা-কম্পিউটারে-কাজ-করলে-চোখের-যত্ন-নেওয়ার-নিয়ম

কিন্তু ডার্ক মোড ব্যবহার করলেই যে চোখের সব ধরনের সমস্যা থেকে সুরক্ষা পাওয়া যাবে তা কিন্তু না। চোখের ক্লান্তি শুধু স্কিনের রংয়ের কারণে হয় না। দীর্ঘ সময়ে একটানা তাকিয়ে থাকা কম পলক ফেলা স্ক্রিন খুব কাছে রাখা অতিরিক্ত উজ্জ্বলতা এবং পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া চোখের অস্বস্তিকর কারণ হতে পারে। একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম তাই ডার্ক মোডের পাশাপাশি নিয়মিত বিরতি নিতে হবে। 

রাতে ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার করলে টার্বোড অনেকের কাছে বেশি আরামদায়ক হয়। এর সঙ্গে নাইট মোড বা আই কমফোর্ট মোড ব্যবহার করলে স্ক্রিনের রং আরো উষ্ণ করা যায়। তবে ঘুম ভালো রাখতে শুধু ডার্ক মোডের ওপর নির্ভর না করে ঘুমানোর আগে অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহার অভ্যাসটা কমাতে হবে।

সবশেষে বলা যায় ডার্ব মোড চোখের জন্য কোন জাদুকারী সমাধান না। এটি মূলত স্ক্রিন দেখার অভিজ্ঞতাকে আরামদায়ক করার একটি উপায়। স্ক্রিনের উজ্জ্বলতা ঠিক রাখা পর্যাপ্ত আলোতে কাজ করা নিয়মিত চোখে বিশ্রাম দেওয়া এবং দীর্ঘ সময় একটানা স্ক্রিন না দেখার অভ্যাসের সঙ্গে ডাকমোট ব্যবহার করলে চোখের ওপর অপ্রয়োজনে চাপ কমাতে সাহায্য করে। 

ফ্রিল্যান্সারদের চোখের ব্যায়াম এবং ২০-২০-২০ রুল

ফ্রিল্যান্সারদের চোখের ব্যায়াম এবং ২০-২০-২০ রুল। ফ্রিল্যান্সারদের অনেক সময় দিনের বড় একটা অংশ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়। কাজের চাপ বেশি থাকলে কখন যে কয়েক ঘণ্টা একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা হয়েছে তা অনেক সময় খেয়াল থাকে না। এর ফলে চোখে ক্লান্তি শুষ্কতা জ্বালাপোড়া পানি পড়া কিংবা সাময়িকভাবে ঝাপসা দেখার মত অস্বস্তি‌ লাগে। তাই কাজের পাশাপাশি চোখকে নিয়মিত বিশ্রাম দেওয়াও একজন ফ্রিল্যান্সারদের রুটিনের একটি অংশ হওয়া প্রয়োজন। 

চোখের যত্নে সহজ একটি অভ্যাস হলো ২০-২০-২০ রুল। এই নিয়ম অনুযায়ী প্রায় বুক নিয়ে পরপর কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রায় ২০ ফুট দূরের কোন কিছুর দিকে তাকানোর। এতে করে দীর্ঘ সময় একই দূরত্বে তাকিয়ে থাকার কারণে তৈরি হওয়া চোখের চাপ কিছুটা কমতে সাহায্য করে। কাজের মধ্যে নিয়মটি মনে রাখার জন্য কম্পিউটারে রিমাইন্ডার বা টাইমার ব্যবহার করতে হবে। 
চোখের আরামের জন্য কাজের ফাঁকে কয়েকবার ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করে বিশ্রাম নিতে হবে। একই সঙ্গে স্বাভাবিকভাবে বারবার চোখের পলক ফেলার চেষ্টা করবেন। কম্পিউটারের দিকে মনোযোগ দিয়ে কাজ করার সময় অনেকেই স্বাভাবিকের তুলনায় কম পলক ফেলেন ফলে চোখ শুষ্ক বা অস্বস্তিকর লাগতে শুরু করে। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বসে থাকা ও কাজের মাঝে একটি ছোট বিরতি হিসেবে ভালো।

ফ্রিল্যান্সাররা চাইলে চোখের বিশ্রামের জন্য সহজ ফোকাস পরিবর্তনের ব্যায়াম করতে পারেন। প্রথমে কাছের কোন বস্তুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকুন। এরপর চোখ সরিয়ে একটু দূরের কোন বস্তুর দিকে তাকান। এভাবে কয়েকবার দূর ও কাছের বস্তুর দিকে মনোযোগ পরিবর্তন করা যায়। একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম, কিন্তু চোখে ব্যথা বা অস্বস্তি হলে কোন ব্যায়াম জোর করে করা উচিত হবে না। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০-২০-২০ রুলকে নিয়মিত অভ্যাসে পরিণত করা। প্রথমদিকে কাজের ব্যস্ততায় নিয়মটি ভুলে যেতে পারেন তাই ফোন বা কম্পিউটারে রিমাইন্ডার সেট করে নিতে পারেন। এতে চোখে বিশ্রাম দেওয়ার বিষয়টি সহজেই মনে থাকবে এবং চোখে নিয়মিত ব্যাথা দীর্ঘস্থায়ী ঝাপসা দেখা বা অন্য কোন সমস্যা থাকলে শুধু চোখের ব্যায়ামের ওপর নির্ভর না করে একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে। 

চোখের শুষ্কতা দূর করার রিফ্রেশিং ড্রপ

চোখের শুষ্কতা দূর করার রিফ্রেশিং ড্রপ। দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপে কাজ করলে চোখ শুকিয়ে যায়। স্কুলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকার সময় আমরা কম পলক ফেলি ফলে চোখের স্বাভাবিক আদ্রতা কমে যায়। এমন অবস্থায় চোখের শুষ্কতা কমাতে লুব্রিককেটিং আই ড্রপ সাময়িক আরাম দেয়। 

তবে বাজারে পাওয়া সব ধরনের রিফ্রেশিং বা আই ড্রপ একই কাজ করে না। তাই নিজের ইচ্ছায় যে কোন ড্রপ ব্যবহার করা যাবে না। শুধু চোখ লাল দেখানোর জন্য তৈরি কিছু ড্রপ শুষ্কতার মূল কারণ দূর করতে পারে না এবং দীর্ঘদিন ব্যবহার করাও সঠিক হবে না। ড্রপ ব্যবহারের পাশাপাশি চোখকে নিয়মিত বিশ্রাম দেওয়া শুষ্কতা ও অসস্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কাজের সময় সচেতন ভাবে বেশি বেশি পল ক ফেলবেন এবং চোখে অতিরিক্ত চাপ অনুভব হলে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বিশ্রাম নিবেন। স্ক্রিনের উজ্জ্বলতা ঘরের আলোর সঙ্গে মিলিয়ে রাখবেন এবং মনিটর চোখের খুব কাছে রাখবেন না। চোখের শুষ্কতা বারবার হলে পর্যাপ্ত পানি খাবেন। এবং ঘুমের ঘাটতি রাখবেন না। 

ড্রপ ব্যবহার করার পরও সমস্যা থেকে গেলে বা চোখে ব্যথা অতিরিক্ত লাল ভাব কিংবা দৃষ্টিতে পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাই চোখের শুষ্কতা কমাতে শুধু রিফ্রেশিং ড্রপ নয় সঠিক নিয়ম নীতি মেনে চলতে হবে তবেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব হবে। 

চোখের দৃষ্টি বৃদ্ধি করার উপায় 

চোখের দৃষ্টি বৃদ্ধি করার উপায়। চোখের দৃষ্টি ভালো রাখা শুধু চশমা ব্যবহার বা কোন বিশেষ খাবারের ওপর নির্ভর করে না। প্রতিদিনের কিছু সহজ অভ্যাস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ সময় কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করলে চোখে নিয়মিত বিশ্রাম দেওয়া দরকার। বিশেষ করে যারা সারাদিন স্ক্রিনের সামনে কাজ করেন তাদের ক্ষেত্রে উপরের দেওয়া ২০-২০-২০ রুল মেলে চলতে পারেন। 

স্ক্রিন চোখের খুব কাছে না রেখে আরামদায়ক দূরত্বে রাখুন এবং ঘরের আলো অনুযায়ী স্কিনের উজ্জ্বলতা ঠিক করে নিন। চোখের দৃষ্টি বৃদ্ধি করার উপায় হচ্ছে সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের ফল ডিম মাছ বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখা। বিশেষ করে ভিটামিন এ সি ও ই এবং বিভিন্ন এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার চোখের স্বাভাবিক স্বাস্থ্য বঝায় রাখতে সহায়তা করে। 

পর্যাপ্ত পানি পান করা এবং প্রতিদিন পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস গড়ে তোলার মাধ্যমেও চোখের দৃষ্টি বৃদ্ধি করা সম্ভব। কারণ ঘুমের অভাবেও চোখ ক্লান্ত ও ভারী লাগে। বাইরে বের হলে অতিরিক্ত রোদ থেকে চোখকে সুরক্ষিত রাখতে ইউ ভি সুরক্ষাযুক্ত ভালো মানের সানগ্লাস ব্যবহার করতে পারেন। 
চোখে ঝাপসা দেখা বারবার মাথাব্যথা চোখে ব্যথা বা দূরের জিনিস দেখতে সমস্যা হলে বিষয়টি অবহেলা না করে চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিতে হবে। মনে রাখবেন সব ধরনের দৃষ্টির সমস্যা খাবার বা ব্যায়াম করে আগের অবস্থায় ফিরে আনা সম্ভব না। তাই চোখের দৃষ্টি ভালো রাখতে স্বাস্থ্যকর জীবন যাপন সঠিক স্কিন অভ্যাস এবং প্রয়োজন হলে সময় মত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

কি খেলে চোখের সমস্যা দূর হয়

কি খেলে চোখের সমস্যা দূর হয়। চোখ ভালো রাখতে প্রতিদিনের খাবারে গাজর মিষ্টি কুমড়া পালং শাক লাল শাক ডিম ও মাছ খাওয়া উপকারী। গাজর ও মিষ্টি কুমড়ায় থাকা বিটা ক্যারেটিন শরীরে ভিটামিন এ তৈরি করতে সাহায্য করে যা চোখের স্বাভাবিক দৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। সবুজ শাকে থাকা লুটেইন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। 

কমলা পেয়ারা আমলকি লেবু ও অন্যান্য ফল থেকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সাইড এর পাওয়া যায়। পাশাপাশি বাদাম বিজে থাকা ভিটামিন ই এবং তৈলাক্ত মাছে থাকা ওমেগা-৩ চোখের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। তাই একটি খাবারের ওপর নির্ভর না করে প্রতিদিন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়া ভালো। 

তবে কোন খাবার খেলেই চোখের পাওয়ার বা সব ধরনের চোখের সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে এই ধারণাটি ভুল। ঝাপসা দেখা চোখে ব্যথা অতিরিক্ত শুষ্কতা ও দৃষ্টি শক্তি কমে গেলে চক্ষু ও বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি পর্যাপ্ত ঘুম পানি পান স্ক্রিনে বিরতি ইত্যাদি এই সকল বিষয় মেনে চললে চোখের যত্ন আরো ভালোভাবে নেওয়া সম্ভব। 

চোখ ভালো রাখার জন্য প্রয়োজন কোন ভিটামিন

চোখ ভালো রাখার জন্য প্রয়োজন কোন ভিটামিন। চোখে স্বাভাবিক স্বাস্থ্য ও দৃষ্টি শক্তি ভালো রাখতে ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। গাজর মিষ্টি কুমড়া পালং শাক ডিম ও দুধে ভিটামিন এ বা এর পূর্বসূরী পাওয়া যায়। পাশাপাশি ভিটামিন সি ও ই এন টি অক্সিডেন্ট হিসেবে চোখের কোষকে সুরক্ষায় সহায়তা করে। পেয়ারা কমলা আমলকি বাদাম ও বিভিন্ন সবুজ শাকসবজি এসব পুষ্টির ভালো উৎস।
চোখের-যত্ন-নেওয়ার-নিয়ম

এছাড়া ভিটামিন বি ১২ সহ বি গ্রুপের কিছু ভিটামিন ও শরীরের ও চোখের স্বাভাবিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। মাছ ডিম দুধ ও অন্যান্য পুষ্টিকর খাবার থেকে এগুলো পাওয়া যায়। শুধু একটি ভিটামিনের ওপর নির্ভর না করে বৈচিত্র্যময় ও সুষম খাবার খাওয়াই সবচেয়ে ভালো। প্রয়োজন না থাকলে নিজের ইচ্ছায় ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া উচিত না।

মনে রাখবেন ভিটামিন খেলে চোখের পাওয়ার বা সব ধরনের চোখের সমস্যা দূর হয় না। দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করলে নিয়মিত বিরতি নেওয়া পর্যাপ্ত ঘুম ও স্ক্রিনের সঠিক ব্যবহারও জরুরী। চোখে ঝাপসা দেখা ব্যথা বা দৃষ্টিশক্তি পরিবর্তন হলে খাবারের উপর নির্ভর না করে চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে। 

চোখে ঝাপসা দেখার কারণ ও প্রতিকার

চোখে ঝাপসা দেখার কারণ ও প্রতিকার। চোখে ঝাপসা দেখার পেছনে অনেক কারণ থাকতে পারে। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকা চোখ শুষ্ক হয়ে যাওয়া ঘুমের অভাব অতিরিক্ত চোখের ক্লান্তি এবং চশমার পাওয়ার পরিবর্তন হলে সাময়িকভাবে ঝাপসা দেখা দিতে পারে। আবার ডায়াবেটিস চোখের সংক্রমণ ছানি বা অন্য কোন চোখের সমস্যার কারণেও দৃষ্টি ঝাপসা হতে পারে।

সাময়িক ঝাপসা দেখলে কিছুক্ষণ স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ্রাম নিবেন। বারবার চোখের পলক ফেলবেন এবং পানি পান করবেন। কম্পিউটারে কাজ করলে ২০-২০ রুল মেনে চলতে পারেন। এতে করে আপনার চোখের অস্বস্তি কমাতে সাহায্য করবে। তবে ঝাপসা দেখা বারবার হলে বা দীর্ঘ সময় স্থায়ী হলে বিষয়টি অবহেলা করবেন না। 

চোখে বারবার ব্যথা ঝাপসা দেখা বা অন্য যেকোনো অস্বাভাবিক সমস্যা হলে দেরি না করে অতি তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছোট ছোট এসব অভ্যাস নিয়মিত মেনে চললে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করার সময় চোখে ক্ষতি কমানো যাবে।  বিশেষ করে হঠাৎ দৃষ্টি ঝাপসা হওয়া চোখে তীব্র ব্যথা আলো ঝলক দেখা অনেক নতুন কাল দাগ দেখা বা দৃষ্টির কোন অংশ কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। 

শেষ কথা: একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম 

একটানা কম্পিউটারে কাজ করলে চোখের যত্ন নেওয়ার নিয়ম। একটানা কম্পিউটারে কাজ করলে চোখে ক্লান্তি শুষ্কতা বা ঝাপসা এর মত সমস্যা হয় তাই কাজের পাশাপাশি চোখকে বিশ্রাম দিতে হবে। উপরে দেওয়া বিষয়গুলো নিয়ম মেনে কাজ করলে চোখের জন্য অনেক উপকার হবে। আমার দেওয়া ২০-২০-২০ রুল মেনে চললে চোখের জন্য একটি ভালো ব্যায়াম হবে। এছাড়াও পর্যন্ত পানি পান করা এবং ভালো ঘুমের অভ্যাস চোখের আরাম বজায় রাখতে সাহায্য করে। 

আশা করি আপনি সকল বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আপনিও যদি এই সমস্যার সমাধান খুঁজে থাকেন তাহলে আশা করি তা পেয়ে গেছেন। আমার দেওয়া নিয়মগুলো প্রতিদিন মেনে চললে আপনার চোখ সুরক্ষিত থাকবে। এই বিষয়ে কোন কিছু বুঝতে না পারলে বা কোন কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমন আরো বিভিন্ন বিষয় জানার প্রয়োজন হলে উপকারী আইটির সাথে যুক্ত থাকবেন। এবং এই পোস্ট ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

MD Masrafi
MD Masrafi
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও উপকারী আইটির ওনার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছর অভিজ্ঞতায় তিনি অনন্যদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।