দ্রুত পেটের গ্যাস কমানোর ১০ টি উপায় জেনে নিন

 দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়। আমাদের দৈনন্দিন একটি সমস্যা হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস। কিছু সহজ অভ্যাস ও খাবারের পরিবর্তনে এই সমস্যার সমাধান করা যায়। গ্যাসের সমস্যা বারবার হলে কোন জাতীয় খাবার গুলো খাওয়া যাবেনা 

দ্রুত-পেটের-গ্যাস-কমানোর-উপায়

এবং দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন করলে পেটে গ্যাসের অস্তিত্ব থাকবে না এই সকল বিষয়বস্তু জানতে পারবেন।

সূচিপত্র: দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়। পেটে গ্যাস হলে আসলেই খুব বিরক্ত লাগে, পেট ফুলে থাকা বারবার ঢেকুর ওঠা এবং পেটের ভেতর চাপ চাপ ভাগ সারাদিনের কাজকর্ম বিরক্তকর করে তোলে। এমন অবস্থায় প্রথমেই নিজের খাবারের দিকে একটু খেয়াল রাখবেন। খুব তাড়াহুড়ো করে খাওয়া একসঙ্গে বেশি খাবার খাওয়া অতিরিক্ত ঝাল ও তেল যুক্ত খাবার খাওয়া কমন পানীয় বা গ্যাস তৈরি করে এমন খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাই খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া একবারে বেশি না খেয়ে পরিমাণমতো খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গ্যাস কমাতে সাহায্য করে। 

গ্যাস জমে পেট ভার লাগলে সারাদিন চেয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করবেন। বিশেষ করে খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট ধীরে হাঁটলে হজমের প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে আদা দিয়ে হালকা গরম পানি পান করলেও পেটের অস্বস্তি কিছুটা কমে। কিন্তু সবার শরীর একরকম না, তাই কোন খাবার খেলে আপনার গ্যাস বাড়ছে কিনা তা খেয়াল রাখবেন। শাকসবজি ফল ও আঁশযুক্ত খাবার ধীরে ধীরে গ্যাস কমাতে সাহায্য করে। পাশাপাশি দীর্ঘ সময় না খেয়ে থাকা এবং অতিরিক্ত রাতের খাবার খাওয়ার অভ্যাস দূর করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু গ্যাসের ওষুধ খেয়ে সমস্যাটা বারবার চাপা না দিয়ে কি জন্য গ্যাস হচ্ছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। একই ধরনের খাবার খাওয়ার পর যদি বারবার গ্যাস হয় সে খাবার খাওয়া থেকে বিরত থাকবেন অথবা সেটি কমিয়ে দেবেন। এবং নিজের খাবারের একটি সহজ তালিকা তৈরি করে নিবেন। কোন খাবারে সমস্যা বাড়ে কোন খাবারে সমস্যা কমে ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন। ধূমপান, অতিরিক্ত চা কফি, অভ্যাস থাকলে সেগুলো কমিয়ে ফেলবেন। সাধারণ গ্যাস হলে এসব ছোট ছোট পরিবর্তনে ই দ্রুত গ্যাস কমে যাবে।। তবে গ্যাসের সঙ্গে তীব্র পেট ব্যথা বারবার বমি রক্তপাত অস্বাভাবিক ওজন কমে যাওয়া বা দীর্ঘদিনের সমস্যা থাকলে ঘরোয়া উপায় এর উপর নির্ভর না করে চিকিৎসকের সাথে পরামর্শ নিবেন। 

পেটে অতিরিক্ত গ্যাস হওয়ার লক্ষণ

পেটে অতিরিক্ত গ্যাস হওয়ার লক্ষণ। পেটে গ্যাস হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন গ্যাসের পরিমাণ বেড়ে যায় তখন শরীর নিজেই নানা অস্বস্তির মাধ্যমে জানান দিতে শুরু করে। সবচেয়ে সাধারণ লক্ষণ হল পেট ফুলে থাকা বা ভারি লাগা অথবা বারবার ঢেকুর ওঠা এবং পেটের ভেতর চাপ বা টান অনুভব করা। অনেক সময় অল্প খাবার খেলেও মনে হয় পেট টা ভরে গেছে। কারো কারো আবার গ্যাস জমে পেটের বিভিন্ন অংশে হালকা ব্যথা বা মোচলের মতো অনুভূতি হয়। 

অতিরিক্ত গ্যাস হলে শুধু পেটেই অস্বস্তি হয় না খাওয়ার পর পেট ফাঁপা আরো বেশি হয়। পেট থেকে গড়গড় শব্দ হওয়া, বারবার বায়ু বের হওয়া, বুকের নিচে চাপ লাগা, এবং খাবার হজম হতে দেরি হওয়া এগুলো হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস হওয়ার লক্ষণ। একেক জন ব্যক্তির ক্ষেত্রে সামান্য গ্যাসেই বেশি অস্বস্তি লাগে আবার অন্য কারো ক্ষেত্রে তুলনামূলক বেশি গ্যাস হলেও তেমন সমস্যা নাও হতে পারে। 
গ্যাসের সমস্যা যদি মাঝেমধ্যে হয় সাধারণত খাবারের ধরন ও দৈনন্দিন অভ্যাসের দিকে নজর দিলেই কারণটি বোঝা যায়। কিন্তু পেটের গ্যাসের সঙ্গে তীব্র বা দীর্ঘস্থায়ী পেট ব্যথা ,বারবার বমি, অকারণে ওজন কমে যাওয়া জ্বর বা পেট খুব শক্ত হয়ে যাওয়া এই সকল লক্ষণ দেখা দিলে সাধারণ গ্যাস ধরে নেওয়া ঠিক না। এমন অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার কারণ একই ধরনের পেটের অসস্তি কখনো কখনো অন্য হজম জনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। 

সকালে কি খেলে গ্যাস হবে না 

সকালে কি খেলে গ্যাস হবে না। সকালে এমন খাবার বেছে নিবেন যা সহজেই হজম হয় এবং আপনার পেটে গ্যাস বা ফাঁপা ভাব না বাড়ায়। সবার শরীর একরকম না কিন্তু সাধারণভাবে ওটস, চিড়া, কলা, সিদ্ধ ডিম, আটার রুটি, টকদই ইত্যাদি এসব খাবার খেলে আপনার গ্যাস অনেকটাই কমে যাবে। তার সঙ্গে ঘন ঘন পানি পান করবেন এবং খুব দ্রুত খাবেন না। 

সকালে খালি পেটে অতিরিক্ত চা কফি, কোমল পানীয়, ঝাল তেল যুক্ত খাবার, ভাজাপোড়া, অতিরিক্ত ডাল বা গ্যাস বাড়াই মন খাবার খেলে অস্বস্তি বাড়তে পারে। তাই নাস্তা একেবারে ভাত না দিয়ে অল্প পরিমাণে সহজ খাবার দিয়েই দিন শুরু করুন। 

একটা সহজ রাস্তার উদাহরণ যেমন: দুটি আটার রুটি, একটি সিদ্ধ ডিম, একটি কলা, এই খাবারটি সকালে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। কিন্তু কোন নির্দিষ্ট খাবার খাওয়ার পর আপনার বারবার গ্যাস হলে সেটি কিছুদিন কমিয়ে দেখে শরীরের প্রক্রিয়া লক্ষ্য করবেন। 

পেটে অতিরিক্ত গ্যাস হলে করণীয় কি 

পেটে অতিরিক্ত গ্যাস হলে করণীয় কি। পেটে অতিরিক্ত গ্যাস হলে প্রথমে আতঙ্কিত না হয়ে একটু খেয়াল করুন কখন গ্যাস বাড়ছে এবং কি খাওয়ার পর সমস্যাটা হচ্ছে। অল্প অল্প করে পানি খাবেন এবং ধীরে চাপিয়ে খাবেন এবং খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাটাহাটি করবেন। একেবারে অনেক খাবার না খেয়ে পরিমাণমতো খাওয়া পেটের অস্বস্তি কমাতে সাহায্য করবে। 
দ্রুত-পেটের-গ্যাস-কমানোর-উপায়-জানুন

গ্যাসের সময় কিছুদিন ভাজাপোড়া অতিরিক্ত ঝাল তেল যুক্ত খাবার কোমল পানীয় অতিরিক্ত চা কফি এবং যেসব খাবার খেলে আপনার ব্যক্তিগতভাবে গ্যাসের আকাঙ্ক্ষা বাড়ে সেগুলো খাওয়া কমিয়ে দিবেন। খুব দ্রুত খাওয়া খাওয়ার সময়ই বেশি কথা বলা বা ক্রস দিয়ে পানীয় পান করার অভ্যাস থাকলে সেগুলো বাদ দিবেন। কারণ এতে বেশি বাতাস পেটে ঢুকতে পারে এবং গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। কষ্টকাঠিন্য থাকলে পর্যাপ্ত পানি ও সহনীয় পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে। 

তবে গ্যাসের সমস্যা যদি বারবার হতে থাকে বা কয়েকদিনেও না কমে শুধু ঘরোয়া উপায় এর ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিবেন। বিশেষ করে তীব্র পেট ব্যথা বারবার বমি রক্ত মিশ্রিত জ্বর অকারণে ওজন কমে যাওয়া বা পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া থাকলে দ্রুত চিকিৎসা নিবেন কারণ এসব লক্ষণ সাধারণ গ্যাসের বাইরেও অন্য সমস্যার ইঙ্গিত দেয়। 

দ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায়

দ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায়। পেটের গ্যাসের সমস্যা হলে সারাদিন পেট ফাঁপা ঠাকুর ভার লাগা কিংবা অসস্তিতে থাকতে হয়। এমন সময় প্রথমে অল্প অল্প করে পানি খাবেন এরপর খাবার খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাটাহাটি করবেন। অনেকক্ষণ খালি পেটে থাকবেন না পরিমাণমতো খাবার খাবেন খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন এবং একসঙ্গে বেশি খাবার না খাওয়ার অভ্যাস পেটের গ্যাস কমাতে সাহায্য করে। গ্যাস জমে পেট শক্ত লাগে আরামদায়ক পোশাক পড়বেন এবং খাওয়ার পর পর শুয়ে পড়া এড়িয়ে চলবেন। 

দ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায় হিসেবে খাবারের তালিকা ও কিছু পরিবর্তন আনা দরকার। অতিরিক্ত ভাজাপোড়া ঝাল মসলা কমল পানীয় ও খুব তেল যুক্ত খাবার খাওয়া কিছুদিন কমিয়ে দিন। ডাল ছোলা বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ বা দুধ খাওয়ার পর যদি আপনার বেড়ে যায় তাহলে পরিমাণ কমিয়ে প্রতিক্রিয়া লক্ষ্য করুন। কষ্ট কাঠিন্য থাকলে পানি পান ও ধীরে ধীরে আজযুক্ত খাবার বাড়ানো উপকারী তবে হঠাৎ বেশি আজ খেলে উল্টো গ্যাস বেড়ে যেতে পারে তাই খাবারের পরিবর্তন ধীরে ধীরে করায় ভালো হবে। 
শুধু গ্যাস কমানোর কোন একটি ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে প্রতিদিনের খাবার ও জীবন যাপনের অভ্যাস ঠিক করায় বেশি গুরুত্বপূর্ণ। কোন খাবারে সমস্যা হচ্ছে কখন পেট ভাবছে এবং খাবারের কতক্ষণ পর অসুস্থ হচ্ছে এসব কয়েকদিন লক্ষ্য করলে নিজের জন্য উপকারী খাবারের ধরন বুঝতে সহজ হবে। পেটের অতিরিক্ত গ্যাস যদি বারবার ফিরে আসে দীর্ঘদিন থাকে বা এর সঙ্গে তীব্র পেট ব্যথা বমি রক্ত মিশ্রিত, জ্বর কিংবা অকারণে ওজন কমে যাওয়ার মত লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিবেন। এতে সাধারণ গ্যাসের সমস্যা আর অন্য কোন হজমজনিত সমস্যার পার্থক্য বোঝা সহজ হয়ে যাবে। 

কোন কোন সবজি খেলে গ্যাস হয় না

কোন কোন সবজি খেলে গ্যাস হয় না। গ্যাসের সমস্যা থাকলে সবজি খাওয়া বন্ধ করার দরকার নাই। বরং সঠিক সবজি বেছে নিলে হজম ভালো রাখতে সাহায্য করে। সাধারণত ভাবে লাউ ঝিঙ্গে পটল চিনচিন রা কুমড়া গাজর শসা ও পালং শাক অনেকের জন্য তুলনামূলক সহজপাচ্য । তবে রান্নার ধরন ও গুরুত্বপূর্ণ অতিরিক্ত তেল ঝাল ও মসলা দিয়ে রান্না না করে হালকা রান্না করলে পেটের গ্যাস ও পেট ফাঁপা হওয়ার সম্ভাবনা কম হয়। 

লাউ ও ঝিঙ্গে পানির পরিমাণ বেশি হওয়ায় হালকা খাবার হিসেবে অনেকেই ভালোভাবে সহ্য করতে পারেন। কুমড়া ও গাজরো পরিমিত পরিমাণে খাবারের সঙ্গে রাখা ভালো। পটল ও চিনচিন না দিয়ে পাতলা ঝোল আর পালং শাক অল্প তেলে রান্না করে খাওয়াও ভালো। তবে মনে রাখবেন একই সবজি সবার শরীরে একইভাবে কাজ করে না। কোন একটি সবজি খাওয়ার পর যদি বারবার গ্যাস পেট ফাঁপা বা পেটের অস্বস্তি হয় তাহলে সেটি কিছুদিন বাদ দিয়ে শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। 

অন্যদিকে বাঁধাকপি ফুলকপি ব্রকলি ফটোশুঁটি ও বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার কিছু মানুষের গ্যাস বাড়াতে পারে। এগুলো একেবারে নিষিদ্ধ না নিজের সহ্য ক্ষমতা অনুযায়ী পরিমাণ মতো খাওয়া যেতে পারে। সবজি ভালোভাবে ধুয়ে রান্না করা অতিরিক্ত তেল মসলা এড়ানো এবং একসঙ্গে অনেক সবজি না খাওয়া পেটের জন্য আরামদায়ক হবে। গ্যাসের সমস্যা যদি নিয়মিত হয় তাহলে শুধু কোন সবজি খাচ্ছেন তা না খাবারের পরিমাণ রান্নার ধরন এবং আপনার সামগ্রিক হজমের সমস্যাটা বিবেচনা করা দরকার। 

অতিরিক্ত গ্যাস হলে কি খাওয়া উচিত 

অতিরিক্ত গ্যাস হলে কি খাওয়া উচিত। পেটে অতিরিক্ত গ্যাস হলে খাবারের তালিকায় একটু পরিবর্তন আনলেই অনেক সময় অস্বস্তি কমানো সম্ভব হয়। এ সময় একেবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খাওয়া ভালো। নরম ভাত পাতলা খিচুড়ি আটার রুটি সেদ্ধ আলু লাউ ঝিঙ্গে পটল কুমড়া ও গাজরের মত তুলনামূলক হালকা খাবার খাবেন। পর্যাপ্ত পানি পান করবেন এবং খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন। অনেকক্ষণ খালি পেটে থাকার পর হঠাৎ বেশি খাবার খেলে পেটের গ্যাস পেট ফাঁপা ও ঢেকুর বেড়ে যেতে পারে। তাই নিয়মিত সময়ে পরিমিত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। 

অতিরিক্ত গ্যাস হলে কি খাওয়া উচিত এ প্রশ্নের উত্তর সবার জন্য এক না কারণ মানুষের হজম ক্ষমতা আলাদা। কারো জন্য টক দই ভালোভাবে সহ্য হয় আবার কারো ক্ষেত্রে দুধ বা দুধ চাট খাবার খেলে গ্যাস বেড়ে যায় একইভাবে কলা চিরা বা সেদ্ধ ডিম অনেকের সকালের নাস্তায় ভালো মানিয়ে যায়। 

আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার গ্যাস হলে শুধু কোন খাবার খাচ্ছেন সেটাই নয় বরং কিভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। দ্রুত খাবার খাওয়া খাবার ভালোভাবে না জীবাণু একসঙ্গে অনেকটা খাওয়া এবং খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস পেটের অস্বস্তি বাড়াতে পারে। তাই আমাদের দৈনন্দিন খাবারের তালিকাটা ঠিক রাখতে হবে এবং নিয়ম অনুযায়ী খাবার খেতে হবে তবেই গ্যাস কমতে সাহায্য করবে। 

অতিরিক্ত গ্যাস হলে কি খাওয়া উচিত না

অতিরিক্ত গ্যাস হলে কি খাওয়া উচিত না। পেটে অতিরিক্ত গ্যাস হলে কিছু খাবার সাময়িকভাবে বাদ দেওয়া বা পরিমাণ কমিয়ে দিতে হবে। বিশেষ করে কোমল পানীয় সোডা অতিরিক্ত চা কফি ভাজাপোড়া ফাস্টফোর্ড বেশি তেল মসলা ও খুব ঝাল আবার অনেকের পেট ফাঁপা ঢেকুর ও গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। একসঙ্গে বেশি খাবার খাওয়ার অভ্যাসও ত্যাগ করতে হবে। কারণ পেটের ওপর বেশি চাপ পড়লে হজমে অস্বস্তি তৈরি হয় এবং গ্যাসের অনুভূতি আরো বেড়ে যায়। 

গ্যাস হলে কোন খাবার এড়িয়ে চলবেন এটা বুঝতে শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন। বাঁধাকপি ফুলকপি ব্রকলি মটরশুঁটি ছোলা রাজমা ও বিভিন্ন ডাল জাতীয় খাবার কিছু মানুষের পেটে বেশি গ্যাস তৈরি করে আবার দুধ আইসক্রিম বা অন্যান্য দুধ যা খাবার খাওয়ার পরও অনেকেও পেট ফাঁপা ও গ্যাস হয় বিশেষ করে দুধ হজমে সমস্যা থাকলে। তবে এসব খাবার সবার জন্য নিষিদ্ধ না কোন খাবার খেলেই বারবার একই সমস্যা হলে সেই খাবারের পরিমাণটি কমিয়ে দিবেন কিছুদিন তা থেকে এড়িয়ে চলবেন। 
আরেকটি ভুল হল গ্যাসের সময় খুব ভারী রাতের খাবার খাওয়া। ঘুমানোর ঠিক আগে বেশি ভাত বিরিয়ানি তেলযুক্ত মাংস এবং অতিরিক্ত মসলাদার খাবার খেলে পেট ভাল লাগা ও অসস্তি বাড়ে খাবার ধীরে খাওয়া ভালোভাবে চিবানো এবং খাওয়ার পর কিছুক্ষণ সোজা থাকা ভালোভাস। অতিরিক্ত গ্যাসের সমস্যা যদি বারবার হয় দীর্ঘদিন থাকে অথবা এর সঙ্গে ত্রিপো পেট ব্যথা বারবার বমি জ্বর বা অকারণে ওজন কমে যাওয়ার মত লক্ষণ থাকে তাহলে শুধু খাবার বাদ না দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

দ্রুত পেটের গ্যাস কমানোর ওষুধ

দ্রুত পেটের গ্যাস কমানোর ওষুধ। পেটের গ্যাস দ্রুত কমানোর জন্য সিমেটিকোন যুক্ত ঔষধ পেটের ভেতরে জমে থাকা গ্যাসের ছোট ছোট বুদবুদ একত্র করে সহজে বের হতে সাহায্য করে। পেট ফাঁপা ঢেকুর বা গ্যাস জমে অস্বস্তি হলে এটি ব্যবহার করা হয়। তবে ওষুধের প্যাকেটের নির্দেশনা অনুযায়ী ডোজ মেনে খাওয়া উচিত এবং একই ধরনের একাধিক ওষুধ একসঙ্গে খাওয়া যাবে না। 
পেটের-গ্যাস-কমানোর-উপায়

যদি গ্যাসের সঙ্গে বুক জ্বালা টক ঢেকুর বা অম্বল থাকে তাহলে এন্টাসিড বা এলজিনেট ধরনের ওষুধ সাময়িকভাবে আরাম দিতে পারে। তবে গ্যাসের মূল কারণ যদি কষ্টকাঠিন্য নির্দিষ্ট খাবারে অসহিষ্ণুতা বা অন্য কোন হজমের সমস্যা হয় তাহলে শুধু গ্যাসের ওষুধ খেলে সমস্যার স্থায়ী সমাধান নাও হতে পারে। তাই বারবার গ্যাস হলে কোন খাবার খাওয়ার পর সমস্যা বাড়ছে তা খেয়াল করা প্রয়োজন।

সাধারণ পেটের গ্যাস কমানোর ওষুধ সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু প্রতিদিন নিজের ইচ্ছায় দীর্ঘদিন ওষুধ খাওয়া যাবেনা। গ্যাসের সঙ্গে ত্রিভু পেট ব্যথা বারবার বমি রক্ত বা কালো অকারনে ওজন কমে যাওয়া জ্বর কিংবা পেট অস্বাভাবিকভাবে ভুলে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। শিশু গর্ভবতী বা অন্য কোন নিয়মিত ওষুধ সেবন করলে ওষুধ নেওয়ার আগে চিকিৎসক বা ফার্মেসি থেকে পরামর্শ নিবেন। 

শেষ কথা: দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়

দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়। পেটের গ্যাস এমন একটি সমস্যা যা হঠাৎ হলে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু বেশিরভাগ সময় খাবারের পরিমাণ ও ধরন ঠিক রাখা ধীরে ধীরে খাবার খাওয়া পর্যাপ্ত পানি পান করা এবং খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি মতো সহজ অভ্যাসে পেটের গ্যাস ও পেট ফাঁপা কমানো যায়। অতিরিক্ত ভাজাপোড়া ঝাল মসলা কমল পানীয় এবং যে খাবারগুলো আপনার শরীরে গ্যাস বাড়ায় সেগুলো এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। 
দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় আশা করি বুঝতে পেরেছেন। কিভাবে পেটের গ্যাস কমাবেন কোন কোন খাবার খেলে পেটের গ্যাস কম হবে এবং কোন কোন খাবার খাওয়া যাবে না কি করলে গ্যাস কম হবে ইত্যাদি এই সকল বিষয় আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। এর বাহিরেও যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে বা কোন কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমন আরো নতুন নতুন টিপস এবং উপকার মূলক পোস্ট দেখতে হলে উপকারী আইটির সাথে যুক্ত থাকুন। এবং আপনার এই পোস্ট ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

MD Masrafi
MD Masrafi
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও উপকারী আইটির ওনার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছর অভিজ্ঞতায় তিনি অনন্যদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।