গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম। গুগল থেকে নিজের ফেসবুক পাসওয়ার্ড
দেখুন সহজ ও নিরাপদ নিয়মে। মোবাইল ও কম্পিউটারে গুগল পাসওয়ার্ড ম্যানেজার
ব্যবহার করে পাসওয়ার্ড দেখার পদ্ধতি জেনে নিন।
ক্রম থেকে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড খোঁজে পাওয়ার সম্পূর্ণ নিয়ম এবং
পাসওয়ার্ড দেখা না যাওয়ার কারণ ও সহজ সমাধান জানতে বিস্তারিত জানুন।
গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম। অ নেক সময় আমরা ফেসবুক একাউন্ট এর
পাসওয়ার্ড ভুলে যাই। কিন্তু আগে ক্রোম ব্রাউজারে লগইন করার সময় পাসওয়ার্ডটি
গুগল পাসওয়ার্ড ম্যানেজার এ সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। এমন পরিস্থিতিতে নতুন
পাসওয়ার্ড সেট করার আগে নিজের সেভ করা পাসওয়ার্ডটি দেখা যেতে পারে।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার মূলত গুগল একাউন্ট বা ডিভাইসে সংরক্ষিত পাসওয়ার্ড
নিরাপথভাবে পরিচালনা করার একটি ব্যবস্থা। ক্রমে কোন ওয়েবসাইট বা অ্যাপে
পাসওয়ার্ড সেভ করা থাকলে সেটি পড়ে দেখা পরিবর্তন বা মুছে ফেলার সুবিধাও পাওয়া
যায়। এই গাইডে মোবাইল কম্পিউটার এবং সরাসরি গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার
করে নিজে ফেসবুক পাসওয়ার্ড খুজে দেখার নিয়ম সহজ ভাবে তুলে ধরা হলো।
গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখা কি সম্ভব
গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখা সম্ভব। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে
হবে গুগল আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড নিজে থেকে জানে না। আপনি আগে ফেসবুক
লগ ইন করার সময় ক্রম বা গুগল পাসওয়ার্ড ম্যানেজারকে পাসওয়ার্ড সংরক্ষণ করার
অনুমতি দিয়ে থাকলে সেটি সেখানেই থাকবে।
গুগলের তথ্য অনুযায়ী ক্রমে সেভ করা পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড ম্যানেজারের
মাধ্যমে পরিচালনা করা যায় এবং একই গুগল একাউন্টে সাইন ইন করা বিভিন্ন ডিভাইসেও
সেগুলো ব্যবহার করা সম্ভব। অর্থাৎ ফেসবুকে পাসওয়ার্ড আগে সেভ করা থাকলে সেটি
খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু আগে থেকে সে না করা থাকলে গুগল থেকে কোন নতুন বা
অজানা ফেসবুক পাসওয়ার্ড বের করা যায় না
মোবাইল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম
মোবাইল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখা সম্ভব। এন্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্যবহার
করে নিজের সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. আপনার এন্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্রাউজার চালু করতে হবে।
২. ক্রমের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট বা মোর অপশনে চাপ দিন। এরপর সেটিংস
নির্বাচন করুন।
৩. সেটিংস এর মধ্যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন খুঁজে নিন। গুগলের বর্তমান
নির্দেশনা অনুযায়ী এন্ড্রয়েড এ ক্রম থেকে সেটিংস, থেকে গুগল পাসওয়ার্ড
ম্যানেজার এ গিয়ে সেভ করা পাসওয়ার্ড পরিচালনা করা যায়।
৪. গুগল পাসওয়ার্ড ম্যানেজারের সার্চ অপশনে ফেসবুক লিখুন। আপনি যদি আগে ফেসবুকের
লগইন তথ্য সংরক্ষণ করে থাকেন তাহলে ফেসবুক সংক্রান্ত একটি সেভ করা এন্ট্রি দেখতে
পারবেন।
৫. ফেসবুক অ্যাকাউন্ট নির্বাচন করুন। ফোনেরকের সেই এলটিতে চাপ দিন। এরপর
নিরাপত্তার কারণে ফোনের স্ক্রিন লক বা পিন বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে
পরিচয় জানাই করুন।
৬. পাসওয়ার্ড দেখুন পরিচয় যাচাই সম্পূর্ণ হলে পাসওয়ার্ড দেখার অপশন থেকে নিচের
সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন। মনে রাখবেন একটি কেবল গুগল পাসওয়ার্ড
ম্যানেজার এ আগে থেকে সংরক্ষিত তথ্য দেখাবে।
এই ছয়টি ধাপ অনুসরণ করলেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন। যদি
বুঝতে অসুবিধা হয় ছবিতে যে সকল চিহ্ন দেওয়া হয়েছে সেই বিষয়ে খেয়াল রেখে কাজ
করুন। আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন।
কোন ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড দেখা যায়
গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের আরেকটি সহজ উপায় হলো সরাসরি এর পাসওয়ার্ড
ম্যানেজার পেজে যাওয়া। আপনার গুগল একাউন্টে সাইন ইন থাকা অবস্থায় পাসওয়ার্ড
ম্যানেজার খুলে ফেসবুক সার্চ করুন। গুগলে জানাই গুগল একাউন্টে সংরক্ষিত
পাসওয়ার্ড ক্রোম বা অন্য ব্রাউজার থেকেও পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে
পরিচালনা করতে পারবেন।
ফেসবুকের সেভ করা তথ্য থাকলে সেটি নির্বাচন করুন। এরপর আপনার পরিচয় যাচাই করার
পর সংরক্ষিত পাসওয়ার্ড দেখতে পাবেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের
গুগল একাউন্ট ছাড়া অন্য কারো গুগল একাউন্ট বা পাসওয়ার্ড ম্যানেজার এ প্রবেশ
করার চেষ্টা করবেন না।
কম্পিউটার থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম
কম্পিউটারে ক্রোম ব্যবহার করেও খুব সহজে নিজের সেভ করা ফেসবুক পাসওয়ার্ড দেখতে
পাবেন। প্রথমে ক্রোম ব্রাউজার চালু করুন। তারপর উপরের ডান দিকে তিনটি ডট থেকে
পাসওয়ার্ড এন্ড অটোফাইল নির্বাচন করুন। এরপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার
খুলুন।
গুগলের নির্দেশনা অনুযায়ী কম্পিউটারে ক্রম থেকে মোর থেকে পাসওয়ার্ড এবং অটোফাইল
থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার পথ ব্যবহার করে সেভ করা পাসওয়ার্ড খুঁজে নিতে
পারেন।
এরপর পাসওয়ার্ড তালিকায় ফেসবুক খুঁজুন। ফেসবুকের সেভ করা অ্যাকাউন্ট নির্বাচন
করার পর কম্পিউটারের নিরাপত্তা যাচাই সম্পূর্ণ করলে দেখতে পাবেন।
ফেসবুক পাসওয়ার্ড সেভ না থাকলে কি করবেন
ফেসবুক পাসওয়ার্ড সেভ না থাকলে কি করবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি গুগল
পাসওয়ার্ড ম্যানেজারে ফেসবুক খুঁজে কোন ফলাফল না পাওয়া যায় তাহলে সম্ভবত
ফেসবুকের পাসওয়ার্ড আগে সেভ করা হয়নি। অন্য গুগল একাউন্টে সেভ করা হয়েছে অথবা
সেভ করা তথ্য ডিলিট হয়ে গেছে।
এই ক্ষেত্রে আপনার গুগল থেকে পাসওয়ার্ড বের করার কোন গোপন পদ্ধতি নেই। আপনার
নিজের ফেসবুক একাউন্টে ঢুকতে সমস্যা হলে ফেসবুকের অফিসিয়াল পাসওয়ার্ড রিকভারি
বা রিসেট প্রক্রিয়া ব্যবহার করাই নিরাপদ সমাধান।
পুরনো পাসওয়ার্ড জানা না থাকলেও ফেসবুক আইডির সঙ্গে যুক্ত ইমেইল, ফোন নম্বর বা
অন্য জায়গায় পদ্ধতির মাধ্যমে নতুন পাসওয়ার্ড চেক করার সুযোগ থাকে।
পাসওয়ার্ড দেখা যাচ্ছে না কেন
বিভিন্ন কারণে ফেসবুকে সেভ করা পাসওয়ার্ড দেখা যায় না। যেমন:
১. পাসওয়ার্ড কখনো সেভ হয়নি
ফেসবুকে লগইন করার সময় যদি সে পাসওয়ার্ড নির্বাচন করা হয়ে থাকে তাহলে
পাসওয়ার্ড ম্যানেজার এ সেই পাসওয়ার্ড সংরক্ষিত থাকবে। আর যদি পাসওয়ার্ড
নির্বাচন না করা থাকে তাহলে তা পাসওয়ার্ড ম্যানেজার এ পাওয়া যাবে না।
২. ভুল গুগল একাউন্ট ব্যবহার করা
একাধিক জিমেইল গুগল একাউন্ট ব্যবহার করলে পাসওয়ার্ড অন্য অ্যাকাউন্টে সেভ হয়ে
থাকতে পারে। গুগল থেকে এন্ড্রয়েডে একাধিক গুগল অ্যাকাউন্ট থাকলে কোন একাউন্টে
পাসওয়ার্ড সংরক্ষিত হবে তা আলাদা হতে পারে।
৩. পাসওয়ার্ড ম্যানেজার থেকে তথ্য মুছে ফেলা হয়েছে
আগে সেভ করা পাসওয়ার্ড পরে ডিলিট করা হলে সেটি আর সাধারণভাবে পাসওয়ার্ড
ম্যানেজারের এ দেখা যাবে না।
৪. ক্রোম সেন্স বন্ধ থাকতে পারে
আপনি যদি অন্য ডিভাইসে পাসওয়ার্ড খুজে থাকেন তাহলে গুগল একাউন্ট এবং ক্রমের সিক
সংক্রান্ত সেটিংসেও পরীক্ষা করা দরকার।
৫. ফেসবুকের পরিবর্তে অন্য নামে সেভ থাকতে পারে
কখনো কোন সাইটের পাসওয়ার্ড ভিন্ন ইউ আর এল বা লগইন ঠিকানার সঙ্গে সংরক্ষিত হতে
পারে। তাই পাসওয়ার্ড ম্যানেজারের স্যারচে ফেসবুক লিখে সার্চ করে খুঁজে
দেখুন।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার এ একাধিক গুগল একাউন্ট থাকলে কি করবেন
আপনার মোবাইল ফোনে একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকলে সঠিক জিমেইল অ্যাকাউন্ট
নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ফেসবুকে লগইন করার সময় যে গুগল একাউন্টের ক্রম
প্রোফাইল বা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা হয়েছিল সেই একাউন্টে পাসওয়ার্ডটি
সংরক্ষণ থাকার সম্ভাবনা বেশি।
তাই ফেসবুক খুজে না পেলে নিজে অন্য গুগল একাউন্ট গুলোর পাসওয়ার্ড ম্যানেজার ও
পরীক্ষা করতে পারেন। তবে অন্য কারো একাউন্টে প্রবেশ বা তার সংরক্ষিত পাসওয়ার্ড
দেখার চেষ্টা থেকে বিরত থাকবেন।
ফেসবুক একাউন্ট নিরাপদ রাখার গুরুত্বপূর্ণ টিপস
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
সহজ নাম জন্মতারিখ মোবাইল নাম্বার বা ১২৩৪৫৬ এর মত দুর্বল পাসওয়ার্ড ব্যবহার
করবেন না। বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু চিহ্ন এগুলো ব্যবহার করে একটি
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন।
২. একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।
গুগল ও প্রতিটি একাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেয়।
৩. টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন
ফেসবুক একাউন্টে অতিরিক্ত নিরাপত্তা স্তর চালু করলে শুধু পাসওয়ার্ড জানলেই
একাউন্টে প্রবেশ করা কঠিন কিন্তু টু ফ্যাক্টর চালু থাকলে ফেসবুক আইডি অনেক
নিরাপদে থাকবে।
৪. সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
থার্ড পার্টি কোন লিংকে ক্লিক করবেন না। এতে করে আপনার ফেসবুক বন্ধ হয়ে
যাবে। ফ্রী ভেরিফিকেশন, পাসওয়ার্ড দেখুন ইত্যাদি আকর্ষণীয় বার্তা লিংকে ক্লিক
করার আগে সতর্ক থাকবেন।
৫. কারো সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করবেন না।
বন্ধু বা পরিচিত কেউ ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলে ফেসবুক পাসওয়ার্ড দেওয়া
নিরাপদ হবে না। অপরিচিত কোন ব্যক্তিকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়া থেকে
বিরত থাকুন।
৬. পাসওয়ার্ড চেক আপ ব্যবহার করুন
google পাসওয়ার্ড ম্যানেজার এ পাসওয়ার্ড চেক আপ ব্যবহার করে সংরক্ষিত
পাসওয়ার্ড দুর্বল হাঁস হওয়া বা একাধিক অ্যাকাউন্টে ব্যবহার হয়েছে কিনা তা
পরীক্ষা করে নিন।
৭. সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
কোন অস্বাভাবিক লগইন বা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেলে দ্রুত ফেসবুকের নিরাপত্তা
সেটিংস পরীক্ষা করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
একটি গুরুত্বপূর্ণ সতর্কতা
ইন্টারনেটে অনেক ওয়েবসাইট বা ভিডিওতে গুগল থেকে যেকোনো ফেসবুক পাসওয়ার্ড বের
করুন এই ধরনের দাবি দেখা যায়। এইসব পদ্ধতির অনেকগুলো প্রতারণামূলক হতে পারে।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার মূলত আপনার নিজের আগে থেকে সংরক্ষিত পাসওয়ার্ড
পরিচালনা করে।
এটি অন্য মানুষের ফেসবুক পাসওয়ার্ড বের করার কোন টুল নয়। কেউ যদি ফেসবুক
পাসওয়ার্ড রিকভারি এর নামে আপনার জিমেইল পাসওয়ার্ড ওটিপি ভেরিফিকেশন কোট বা
রিকভারি কোড চাই সেটি কাউকে দেবেন না।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
গুগল কি ফেসবুক এর পাসওয়ার্ড সংরক্ষণ করে?
হ্যাঁ করে তবে আপনি ক্রোম বা google পাসওয়ার্ড ম্যানেজারকে পাসওয়ার্ড সেভ করার অনুমতি দিলে আপনার সংরক্ষিত ফেসবুক লগইন তথ্য সেখানে থাকবে।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার এ ফেসবুক পাসওয়ার্ড না থাকলে কি করব?
গুগল পাসওয়ার্ড ম্যানেজার এ ফেসবুক পাসওয়ার্ড না থাকলে সম্ভবত পাসওয়ার্ডটি আগে সেভ করা হয়নি অন্য গুগল একাউন্টে সেভ করা হয়েছে অথবা ডিলেট করা হয়েছে। নিজের একাউন্টের প্রবেশ করতে না পারলে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট কতটি ব্যবহার করুন।
মোবাইল থেকে ফেসবুকের সেভ করা পাসওয়ার্ড দেখা যায় কি?
হ্যাঁ এন্ড্রয়েড এ ক্রম এর গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে আগে সংরক্ষিত পাসওয়ার্ড দেখা বা পরিচালনা করা যায়।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে সবচেয়ে ভালো সমাধান কি?
প্রথমে নিজের গুগল পাসওয়ার্ড ম্যানেজার এ সেভ করা পাসওয়ার্ড আছে কিনা পরীক্ষা করুন না থাকলে ফেসবুকের অফিসিয়াল পাসওয়ার্ড রিকভারি রিসেট পদ্ধতি ব্যবহার করুন।
google পাসওয়ার্ড ম্যানেজার এর মাধ্যমে ফেসবুকের পাসওয়ার্ড দেখুন।
শেষ কথা: গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম
গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো গুগল
পাসওয়ার্ড ম্যানেজার পরীক্ষা করা। ফেসবুকের পাসওয়ার্ড আগে ক্রোম বা গুগল
পাসওয়ার্ড ম্যানেজার এ সেভ করা থাকলে নিজের ফোন বা কম্পিউটার থেকে সেটি দেখা
সম্ভব হতে পারে।
তবে পাসওয়ার্ড সেভ করা না থাকলে গুগল থেকে সেটি উদ্ধার করার কোন বৈধ শর্টকাট
নেই। নিজের একাউন্ট এ প্রবেশ করতে না পারলে ফেসবুকের অফিশিয়াল একাউন্ট রিকভারি
বা পাসওয়ার্ড রিসেট পদ্ধতি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
আশা করি আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলেও খুঁজে বের করতে
পারবেন তার সঠিক নির্দেশনা পেয়ে গেছেন। এছাড়াও কোন কিছু জানার থাকলে কমেন্টের
মাধ্যমে জানাতে পারেন। আমার এই পোস্ট ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের
সাথে শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্ট করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও উপকারী আইটির ওনার।
তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
৫ বছর অভিজ্ঞতায় তিনি অনন্যদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।
উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url