গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম

 

গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম, আমরা অনেকেই জানতে চাই গুগল মিট ব্যবহার করে কিভাবে অনলাইনে ক্লাস নেওয়া যায়। মোবাইল বা কম্পিউটার দিয়ে , গুগল মিট এ ক্লাস শুরু, মিটিং লিঙ্ক তৈরি, শিক্ষার্থীদের যুক্ত করা এবং স্ক্রিন শেয়ার করার পদ্ধতি এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন।

গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম

তার পাশাপাশি মাইক ও ক্যামেরা নিয়ন্ত্রণ দুর্বল ইন্টারনেটে ক্লাস পরিচালনা এবং অনলাইন ক্লাস নিরাপদ রাখার কার্যকর কৌশল তুলে ধরা হয়েছে। 

সূচিপত্র: গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম 

গুগল মিনিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম

বর্তমান সময়ে অনলাইন ক্লাস শিক্ষা অনেকটাই সহজ হয়ে গেছে। ঘরে বসে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে পারছেন। বিশেষ করে গুগল মিনিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়া এখন বেশ জনপ্রিয় একটি পদ্ধতি।

 এর মাধ্যমে শিক্ষক লাইভ ভিডিও ক্লাস পরিচালনা করার পাশাপাশি স্কিন শেয়ার চ্যাট মাইক্রোফোন নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারেন। 

গুগলের তথ্য অনুযায়ী গুগল মির্ক শিক্ষা কার্যক্রমের জন্য ক্লাসরুম, জিমেল, ও অন্যান্য গুগল ওয়ার্ক পেজ টুলের সঙ্গে কাজ করতে পারে। কিছু শিক্ষা সংস্করণে আরো উন্নত ফিচারও পাওয়া যায়।

গুগল মিট কি ও এর কাজ কি?

গুগল মিট হলো গুগলের একটি ভিডিও মিটিং ও যোগাযোগের প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে একাধিক ব্যক্তির সাথে ভিডিও মিটিংয়ে অংশ নিতে পারবেন। 

শিক্ষা ক্ষেত্রে এটি ব্যবহার করে শিক্ষক লাইফ ক্লাস নিতে পারেন এবং শিক্ষার্থীরা মোবাইল ট্যাবলেট বা কম্পিউটার থেকে ক্লাস এ অংশ নিতে পারবেন। গুগলের শিক্ষা প্লাটফর্মে মিট এর সঙ্গে গুগল ক্লাসরুম জিমেইল ও ক্যালেন্ডার এর সমন্বয় করা যায়।
তাই আলাদা কোন জটিল সফটওয়্যার শেয়ার পরিবর্তে গুগল এর বিভিন্ন টুল একসঙ্গে ব্যবহার করবে একটি সুন্দর অনলাইন ক্লাস পরিচালনা করা যায়।

অনলাইন ক্লাসের জন্য কি কি প্রয়োজন

গুগল মিট দিয়ে অনলাইন ক্লাস নেওয়ার আগে কয়েকটি বিষয় প্রস্তুত রাখতে হবে। যেমন:
  • একটি গুগল একাউন্ট 
  • একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার 
  • ভালো মানের ইন্টারনেট সংযোগ 
  • একটি ক্যামেরা 
  • মাইক্রোফোন বা হেডফোন 
  • ক্লাসের বিষয়বস্তু 
  • প্রয়োজন হলে পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডস 
  • শিক্ষার্থীদের যোগাযোগের মাধ্যম 
ল্যাপটপে ক্লাস নিলে স্ক্রিনশেয়ার ও বিভিন্ন শিক্ষামূলক উপকরণ দেখানোর তুলনামূলকভাবে সহজ হয়। তবে স্মার্ট ফোন দিয়েও সাধারণ অনলাইন ক্লাস নেওয়া যায়।

গুগল মিট দিয়ে ক্লাস শুরু করার নিয়ম

গুগল মিট দিয়ে সরাসরি একটি ক্লাস শুরু করার সহজ পদ্ধতি হলো মিট ওয়েবসাইটে গিয়ে নতুন মিটিং তৈরি করা। গুগল এর বর্তমান নির্দেশনা অনুযায়ী মিট থেকে নিউ মিটিং নির্বাচন করে ইনস্ট্যান্ট মিটিং শুরু করা চাই অথবা ভবিষ্যতের জন্য একটি মিটিং লিঙ্ক তৈরি করে শিক্ষার্থীদের দেওয়া যায়।

গুগল মিট দিয়ে কিভাবে ক্লাস নিবেন তা সহজ ভাবে দেখানো হলো এবং আপনাদের সুবিধার্থে সহজভাবে বুঝিয়ে দেওয়া হলো:

১. আপনার ফোনের গুগল মিট ওপেন করুন। 

২. আপনার গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। 

৩. নিউ মিটিং অপশনে ক্লিক করুন। 

৪. প্রয়োজন অনুযায়ী মিটিং শুরু করুন অথবা পরে ব্যবহারের জন্য মিটিং তৈরি করুন। 

৫. তৈরি হওয়া মিটিং লিংক কপি করুন। 

৬. শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার জিমেইল গুগল ক্লাসরুম অথবা অন্য কোন নির্ভরযোগ্য মাধ্যমে লিংক পাঠিয়ে দিন। 
গুগল এর অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী মিট থেকে ভবিষ্যতের মিটিং এর জন্য লিংক তৈরি করে সেটি অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করা যায়। 

গুগল ক্যালেন্ডার দিয়ে ক্লাসের সময় নির্ধারণ

নিয়মিত ক্লাস হলে গুগল ক্যালেন্ডার ব্যবহার করা আরো সুবিধা জনক হতে পারে। এতে আগে থেকেই ক্লাসের তারিখ সময় এবং অংশগ্রহণকারীদের নির্ধারণ করা যায়। 

গুগল ক্যালেন্ডার থেকে একটি নতুন ইভেন্ট তৈরি করে সেখানে গুগল মিট ভিডিও কনফারেন্স যোগ করা যায়। এরপর শিক্ষার্থীদের ইমেইল ঠিকানা যোগ করে তাদের আমন্ত্রণ জানানো যায়।
গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম

একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি:

ধরেন আপনি প্রতি রবিবার সন্ধ্যা ছয়টায় ইংরেজি ক্লাস নেবেন। তাহলে ক্যালেন্ডার এ ক্লাসের নাম দিতে পারেন, ইংলিশ ক্লাস চ্যাপ্টার ফাইভ এরপর তারিখ এরপর সময় এরপর শিক্ষার্থীদের ইমেইল এবং মিট লিংক যুক্ত করে সেভ করতে পারেন। এতে শিক্ষার্থীদের জন্য ক্লাসের সময় ও লিংক খুঁজে পাওয়া সহজ হবে।

শিক্ষার্থীদের মিট লিংক দেওয়ার নিয়ম 

ক্লাসের লিংক দেওয়ার সময় শুধু লিংক পাঠিয়ে না দিয়ে সঙ্গে কিছু প্রয়োজনীয় তথ্য লিখে দিলে ভালো হয়। যেমন:

১।ক্লাসের নাম:............২।তারিখ:..........৩।সময়:............৪।প্লাটফর্ম:.........৫।মিটিং লিঙ্ক:.......

এই পাঁচটি বিষয়ে রাখলে এতে করে শিক্ষার্থীরা কখন ক্লাসে ঢুকবে তা নিয়ে বিভ্রান্ত হবে না। 

গুগল মিট ক্লাসে শিক্ষার্থীদের যুক্ত করার পদ্ধতি

শিক্ষার্থীরা সাধারণ মিট লিংক ক্লিক করে ক্লাসে প্রবেশ করতে পারে। তবে মিটিং এক্সেস ও হোস্ট কন্ট্রোলস এর অপর ভিত্তি করে কনো কনো ক্ষেত্রে অংশগ্রহণকারীর প্রবেশের অনুমতি প্রয়োজন হতে পারে।

গুগল মেট এ ওপেন ট্রাস্টেড বা ডিটাস্টেড ধরনের মিটিং এক্সেস চ্যাটিং থাকতে পারে কোনোটি পাওয়া যাবে তা অ্যাকাউন্ট ও ব্যবহৃত ওয়ার্ক স্পেস সংরক্ষণের ওপর ভিত্তি করে। 
শিক্ষক হিসেবে ক্লাসের লিংক অপরিচিত জায়গায় প্রবেশ না করাই ভালো। নির্দিষ্ট শিক্ষার্থী থাকলে তাদের পরিচিত যোগাযোগ মাধ্যমেই লিংক দেওয়া নিরাপদ হবে।

ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ

অনলাইন ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়েগুলোর একটি হলো অডিও। ক্লাস শুরুর আগে শিক্ষককে নিজের মাইক্রোফোন ও ক্যামেরা পরীক্ষা করে নিতে হবে। প্রথমবার ব্যবহার করার সময় ব্রাউজার বা ডিভাইস কে মাইক্রোফোন এবং ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হতে পারে। 

ভালো ক্লাসের জন্য যেসব প্রয়োজন: 
  • শিক্ষক কথা বলার সময় নিজের মাইক চালু রাখুন 
  • প্রয়োজন না হলে শিক্ষার্থীদের মাইক বন্ধ রাখতে বলুন 
  • ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত শব্দ এড়িয়ে চলুন। 
  • সম্ভব হলে হেডফোন ব্যবহার করুন। 
  • ক্লাসের আগে অডিও পরীক্ষা করুন। 
অনলাইন ক্লাসে শিক্ষকের কথা পরিষ্কারভাবে সোনা না গেলে ভালো কনটেন্টেও শিক্ষার্থীদের কাছে বিরক্তিকর হয়ে যেতে পারে।

স্কিন শেয়ার করে পড়ানোর নিয়ম 

শুধু ক্যামেরায় কথা বলা পরিবর্তে প্রয়োজন অনুযায়ী স্ক্রিন শেয়ার করলে অনলাইন ক্লাস অনেক বেশি কার্যকর হবে। যেমন আপনি যদি কম্পিউটার শেখান তাহলে শিক্ষার্থীদের সামনে সরাসরি সফটওয়্যার ব্যবহার করে দেখাতে পারেন। 

আবার গণিতের ক্লাসে প্রশ্নের সমাধান ইংরেজি ক্লাসে অথবা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে কোন ওয়েবসাইটের ব্যবহার দেখানো যায়। 

স্ক্রিন শেয়ারের আগে যে সকল কাজ করতে হবে: 
  • অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করতে হবে 
  • ব্যক্তিগত তথ্য রয়েছে এমন পেজ বন্ধ রাখতে হবে 
  • অপ্রয়োজনীয় কোন কিছু থাকলে তা ডিলেট করতে হবে 
  • ডেক্সটপ পরিষ্কার রাখতে হবে 
  • গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বন্ধ রাখতে হবে 
এতে ভুল করে ব্যক্তিগত তথ্য ও শিক্ষার্থীদের সামনে চলে আসার ঝুঁকি কম হবে।

অনলাইন ক্লাসে চ্যাট ব্যবহারের কৌশল

গুগল মিট এর চ্যাট ব্যবহার করে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে বা শিক্ষক গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিতে পারেন। উদাহরণস্বরূপ ক্লাস চলাকালীন বলতে পারেন: 

যে বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে সে বিষয়টি চ্যাটে লিখুন। এতে যেসব শিক্ষার্থী সরাসরি কথা বলতে পারেনা তারা এই মাধ্যমটি ব্যবহার করতে পারে। 
আপনার কোন প্রশ্ন জানার থাকলে বা কোন বিষয় বুঝতে না পারলে আপনি শিক্ষকের কাছে প্রশ্নটি এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন। এতে করে শিক্ষক সেই এসএমএসটি পড়ে আপনার প্রশ্নের উত্তর দেবে। 

শিক্ষার্থীদের মাইক নিয়ন্ত্রণ

একসঙ্গে অনেক শিক্ষার্থী কথা বললে ক্লাসে শব্দের সমস্যা তৈরি হতে পারে। তাই ক্লাসের শুরুতেই একটি ছোট নিয়ম তৈরি করুন। 
যেমন: প্রশ্ন করার সময় হাত তুলবেন অথবা চ্যাটে জানাবেন। 

শিক্ষার্থীরা কথা বলার সময় মাইক চালু করবে এবং কথা শেষ হলে আবার মাইক বন্ধ রাখবে। গুগল মিট এ পোস্ট কন্ট্রোলস ব্যবহার করে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করা যায়। গুগলের শিক্ষা সংস্করণগুলোতে শিক্ষক কেন্দ্রিক নিয়ন্ত্রণ ও অংশগ্রহণ ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা রয়েছে।

গুগল মিট ক্লাস নিরাপদ রাখার উপায়

অনলাইন ক্লাসে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিটিং লিঙ্ক সবার কাছে প্রকাশ না করে নির্দিষ্ট শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্লাস হলে হোস্ট কন্ট্রোলস এবং মিটিং এক্সেস সেটিং দেখে নিতে হবে। 

গুগল মিটিংয়ে বিভিন্ন ধরনের মিটিং এক্সেস ব্যবস্থা রয়েছে এবং কিছু ক্ষেত্রে অপরিচিত অংশগ্রহণকারীকে ব্যবহার আগে অনুমতি দিতে হয়। নিরাপত্তার জন্য কি করবেন কি করবেন না তা নিচে দেওয়া হলো:
  • গুগল মিট লিংক অপ্রয়োজনে পাবলিক পোস্ট করবেন না 
  • অপরিচিত ব্যক্তিকে অনুমতি দেওয়ার আগে পরিচয় যাচাই করবেন 
  • ক্লাসে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না 
  • শিক্ষার্থীদের ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করবেন 
  • প্রয়োজন অনুযায়ী হোস্ট কন্ট্রোলস ব্যবহার করবেন 

দুর্বল ইন্টারনেটে গুগল মিট এ ক্লাস করার টিপস

বাংলাদেশের অনেক শিক্ষার্থী বা শিক্ষক সব সময় উচ্চ গতির ইন্টারনেট পায় না। তাই কম ইন্টারনেটেও ক্লাস পরিচালনার জন্য কিছু বিষয় খেয়াল রাখা দরকার। 

দুর্বল ইন্টারনেটে কিভাবে ক্লাস নেবেন করণীয়: 

১. ক্লাস চলার সময় অপ্রয়োজনীয় কোন কিছু ডাউনলোড করা শুরু হলে তা বন্ধ করবেন। 

২. একই ইন্টারনেট সংযোগে অনেক ডিভাইস ব্যবহার হলে সম্ভব হলে অন্য ডিভাইস গুলোর ব্যবহার কমিয়ে দিবেন। 

৩. প্রয়োজন না হলে ভিডিও বন্ধ রেখে অডিওর মাধ্যমে ক্লাস চালিয়ে যেতে পারেন। 

৪. বড় ফাইল সরাসরি শেয়ার না করে আগে থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পিডিএফ বা নোটস দিয়ে রাখতে পারেন। 

গুগল এর শিক্ষা সংক্রান্ত তথ্য অনুযায়ী মিনিট বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায় এবং কম ব্র্যান্ড উইথ এর পরিবেশন কাজ করার জন্য অপটিমাইজেশন করা হয়েছে।

অনলাইন ক্লাসকে আকর্ষণীয় করার কৌশল

অনলাইন ক্লাসে শুধু শিক্ষক কথা বললে শিক্ষার্থীরা দ্রুত মনোযোগ হারাতে পারে। তাই ক্লাসকে ছোট ছোট অংশে ভাগ করা ভালো। একটি ৬০ মিনিটের ক্লাসের উদাহরণ: 
গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম

প্রথম পাঁচ মিনিট আগের ক্লাসের বিষয় মনে করে দেওয়া। 
পরবর্তী ২০ মিনিট নতুন বিষয় ব্যাখ্যা করা। পরবর্তী পনের মিনিট স্ক্রীন শেয়ার করে বাস্তব উদাহরণ দেখানো। পরবর্তী ১০ মিনিট শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর। পরবর্তী ১০ মিনিট ছোট কুইজ বা হোমওয়ার্ক দেওয়া। 
এভাবে ক্লাস পরিচালনা করলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে। গুগল মিনিটের শিক্ষা কেন্দ্রিক টিচারের মধ্যে লাইভ ক্যাপশন, হ্যান্ড রাইজিং, রিঅ্যাকশন এবং কিছু সংস্করণে ব্রেক আউট রুমস এর মত সুবিধা রয়েছে। 

গুগল মিট ক্লাসের সাধারণ সমস্যা ও সমাধান

নতুন নতুন গুগল মিট ব্যবহার করার ফলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এর জন্য যে সকল সমস্যার মধ্যে আমাদের মাঝেমধ্যেই পড়তে হয় তার সমাধান দেওয়া হলো:

১. মাইক কাজ করছে কিনা তা দেখুন 

প্রথমে দেখুন মাইক্রোফোন পারমিশন দেওয়া হয়েছে কিনা। এরপর সঠিক মাইক্রোফোন নির্বাচন করা আছে কিনা তা দেখে নিবেন। 

২. ক্যামেরা চালু হয়েছে কিনা তা দেখুন 

ব্রাউজার বা ডিভাইসের ক্যামেরা পারমিশন পরীক্ষা করুন অন্য কোন অ্যাপ ক্যামেরা ব্যবহার করছে কিনা সেটি দেখে নেবেন। 

৩. শিক্ষার্থীরা আপনার কথা শুনতে পাচ্ছে কিনা 

মাইক্রোফোন মিউট আছে কিনা তা দেখে নিবেন। এরপর মাইক্রোফোন ইনপুট সঠিকভাবে নির্বাচিত হয়েছে কিনা তাও পরীক্ষা করে নেবেন। 

৪. ভিডিও সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা 

ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিবেন। অপ্রয়োজনীয় অ্যাপ ও ডাউনলোড বন্ধ করবেন। প্রয়োজন হলে ক্যামেরা বন্ধ রেখে অডিও প্লাস চালিয়ে যেতে পারে। 

৫. শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারছে কিনা তা দেখুন 

ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন। মিটিং এক্সেস বা হোস্ট এপ্রুভাল এর প্রয়োজন হচ্ছে কিনা তা দেখে নিবেন।

শেষ কথা: গুগল মিনিট ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম

গুগল মিড ব্যবহার করে অনলাইন ক্লাস নেওয়ার নিয়ম। একবার বুঝে গেলে বিষয়টি কঠিন না। একটি গুগল অ্যাকাউন্ট উপযুক্ত ডিভাইস ইন্টারনেট সংযোগ এবং ভালো প্রস্তুত করা ক্লাস কনটেন্ট থাকলেই শিক্ষক অনলাইন ক্লাস শুরু করতে পারবেন। 

তবে শুধু মিট চালু করলেই ভালো ক্লাস হবে না শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে কিনা প্রশ্ন করার সুযোগ স্ক্রিন শেয়ার সময় ব্যবস্থাপনা এবং ক্লাসের নিরাপত্তা সবকিছু দিকেই গুরুত্ব দিতে হবে।

আশা করি আপনি সকল বিষয়বস্তু বুঝতে পেরেছেন। উপরে দেওয়া নির্দেশনা গুলো মেনে কাজ করলে আপনি খুব সহজেই গুগল মিট ব্যবহার করে অনলাইন ক্লাস নিতে পারবেন। এবং কোন কিছু বুঝতে অসুবিধা হলে বা কোন কিছু জানার থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপকারী আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

MD Masrafi
MD Masrafi
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও উপকারী আইটির ওনার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছর অভিজ্ঞতায় তিনি অনন্যদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।